দেশি হাঁসের মাংস এভাবে রান্না করে খেয়েছেন?

জীবনযাপন ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৫, ২৩:৩২আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ২৩:৩২

শীতের এই সময়টায় দেশি হাঁসের মাংস খেতে দারুণ লাগে। তবে অনেকেই গন্ধের ভয়ে হাঁসের মাংস খেতে চান না। এই রেসিপিতে রান্না করলে হাঁসের মাংসের স্বাদ যেমন চমৎকার হবে, তেমনি থাকবে না কোনও গন্ধও। 

 হাঁস ভালো করে পরিষ্কার করে টুকরো করে নিন। আগুনে সামান্য ঝলসে নিন মাংসের টুকরোগুলো। এতে স্বাদ যেমন চমৎকার হবে, তেমনি বাড়তি কোনও লোম থেকে গেলে সেটাও পুরে যাবে।

শুকনা প্যানে ১ টেবিল চামচ আস্ত ধনিয়া, ১ চা চামচ আস্ত গোলমরিচ, একটি কালো এলাচ, ৫টি সবুজ এলাচ, ৬-৭টি লবঙ্গ, ১ টেবিল চামচ আস্ত জিরা, দুই টুকরা দারুচিনি, এক টুকরো জয়ত্রী, একটি তেজপাতা ও ৭-৮টি আস্ত শুকনা মরিচ কিছুক্ষণ টেলে গুঁড়া করে নিন। 

প্যানে তেল গরম করে ১০০ গ্রাম পেঁয়াজ কুচি ভাজুন। রঙ বদলে আসা শুরু করলে ১ টেবিল চামচ আদা বাটা ও ১ টেবিল চাম রসুন বাটা দিন। নেড়েচেড়ে নিন ভালো করে। মসলার কাঁচা গন্ধ দূর হলে আধা চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ ও গুঁড়া করে মসলার অর্ধেক অংশ দিয়ে দিন। সামান্য পানি দিয়ে কষিয়ে নিন সব মসলা। মসলা থেকে তেল ভেসে উঠলে হাঁসের মাংসের টুকরো দিয়ে দিন। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন প্যান। ৮ থেকে ১০ মিনিট মসলার সঙ্গে কষিয়ে নিন মাংস। ২ কাপ গরম পানি দিয়ে মিডিয়াম আঁচে ২০ থেকে ২৫ মিনিট রান্না করুন। গুঁড়া করে রাখা মসলার বাকি অর্ধেক এই পর্যায়ে দিয়ে দিন। ঢাকনা দিয়ে ঢেকে একদম কম আঁচে ১০ মিনিট দমে রাখুন। 

/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান