বেশি ফুল পেতে যেভাবে গাঁদা গাছের যত্ন নেবেন

জীবনযাপন ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৫, ১৬:১৫আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১৬:১৫

নার্সারি, অফিস-আদালতের প্রাঙ্গণ কিংবা বাড়ির বারান্দায় এখন শোভা পাচ্ছে ঝলমলে গাঁদা ফুল। শীত থেকে বসন্ত পর্যন্ত বেশ লম্বা সময় ধরে চলে গাঁদা ফুলের মৌসুম। প্রায় মার্চ পর্যন্ত ঝলমলে ফুলে ভরে থাকে গাছ। তবে গাঁদা গাছের সবচেয়ে বড় শত্রু হচ্ছে পোকা। খুব সহজেই ফুল ও পাতায় পোকা আক্রমণ করে এবং গাছকে ফ্যাকাসে করে দেয়। মৌসুমজুড়ে অনেক ফুল পেতে চাইলে গাঁদা গাছের যত্ন কীভাবে নেবেন জেনে নিন।  

  • গাঁদা গাছকে সবসময় এমন জায়গায় রাখবেন যেখানে সূর্যালোক থাকে। এই গাছকে কমপক্ষে ৬ ঘণ্টা রোদে রাখতে হবে।
  • গাঁদা গাছে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। তবে মাটি আর্দ্র হওয়া জরুরি। মাটি শুকিয়ে গেলে তারপর পানি দিন গাছে। 
  • স্পাইডার মাইট গাঁদা গাছের সবচেয়ে বেশি ক্ষতি করে। এরকম কিছু দেখলে অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার। নিয়মিতভাবে নিম তেল পানিতে মিশিয়ে ব্যবহার করতে পারেন অথবা বাজার থেকে অন্য কোনও কীটনাশক আনতে পারেন।
  • চমৎকার ফুল পেতে চাইলে সার দিতে হবে গাছে। শুকনা কলার খোসা ছোট টুকরা করে কেটে নিন। এর সঙ্গে মেশান শুকনো ডিমের খোসা। এই দুই উপাদানের সঙ্গে গোবর সার কিংবা ভার্মি কমপোস্ট সার মিশিয়ে টবের মাটিতে মিশিয়ে দিন। ক্যালসিয়াম, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম মিলবে এই সার থেকে। গাছে প্রচুর কুঁড়ি আসবে ফুল আসবে সারটি প্রয়োগ করলে।  
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী