এই ৬ কৌশল মানলে চোখ ক্লান্ত হবে না সহজে

জীবনযাপন ডেস্ক
২১ জানুয়ারি ২০২৫, ১৮:৪৫আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১৯:০৮

অফিসের কাজ বা অন্যান্য কাজে কম্পিউটার বা ল্যাপটপের দিকে তাকিয়ে থাকতে হয় দিনের অনেকটা সময়। তার উপরে মোবাইলে স্ক্রল করা তো চলছেই। দিন শেষে চোখ দুটো কিন্তু ভীষণ ক্লান্ত হয়ে পড়ে! বিছানায় শুয়ে অন্ধকারে দীর্ঘ সময় ধরে মোবাইল ফোনের দিকে তাকিয়ে থাকলে বেশি ক্ষতিগ্রস্ত হয় চোখ। বৈদ্যুতিক যন্ত্রের নীল আলো রেটিনার উপর এমন প্রভাব ফেলে, যে চোখ ক্লান্ত হয়ে যায়। এতে চোখ দিয়ে পানি পড়া, জ্বালা করার মতো সমস্যা দেখা যায়। এছাড়া চোখের চারপাশে বলিরেখা ও পুরু কালির ছাপেরও কারণ হতে পারে এটি। কিছু কৌশল মেনে চললে চোখ কম ক্লান্ত হবে।  

১। পলক ফেলুন বার বার
একনাগাড়ে কম্পিউটার বা মোবাইলের দিকে তাকিয়ে থাকলে চোখের আর্দ্রতা নষ্ট হয়। মোবাইল বা ল্যাপটপের নীল আলো চোখের পানি শুকিয়ে যাওয়ার কারণ হতে পারে তাই একটানা কাজের মাঝে চোখের পলক ফেলুন বার বার। এতে চোখের ক্লান্তি কম হবে।

২। আই বল রোলিং
মাথা সোজা রেখে চোখের মণি ৩৬০ ডিগ্রি ঘোরাতে হবে। একবার ঘড়ির কাটার দিকে ও একবার ঘড়ির কাটার বিপরীতে। পদ্ধতিটি তিন বার করে করতে হবে সময়ান্তরে। চোখের ব্যায়াম হয় এই পদ্ধতিতে। চোখের শুষ্ক ভাব কেটে যায় অনেকটাই।

৩। সানগ্লাস জরুরি
শীতের দিনেও বাইরে যাওয়ার সময় সানগ্লাস পরতে হবে। কারণ সূর্যের অতিবগুনি রশ্মিও চোখের ক্ষতি করে। এমন সানগ্লাস বেছে নিন যাতে চোখের আশপাশ ও বাইরের দিক ঢাকা থাকে।

৪। ঘরোয়া টোটকা
চোখের উপর প্রথমে তুলা দিয়ে অলিভ অয়েল লাগিয়ে নিন। ৫ মিনিট রেখে এবার তার উপরে ঠান্ডা টি ব্যাগ বেশ কিছুক্ষণ চেপে ধরে থাকুন। এতে চোখ আরাম পাবে। চোখের উপরে গোল করে কাটা শশা বা আলু রেখে শুয়ে থাকুন। নিয়মিত করলে চোখ উজ্জ্বল হয়ে উঠবে। চোখের নীচে কালির ছাপও দূর হবে। সেই সঙ্গে পর্যাপ্ত পানি খেতে হবে।

৫। কপাল ও চোখের ব্যায়াম
মাথা সোজা রেখে কপাল কুঁচকে তাকান। কপালের পেশি একবার সঙ্কোচন আর একবার প্রসারণ করুন। বার বার করলে চোখের পেশিরও ব্যায়াম হবে। অনেকক্ষণ কাজ করার পরে এই ব্যায়াম করলে চোখে রক্ত সঞ্চালন ভালো হবে। চোখের ক্লান্তি কাটবে।

৬। সবুজের দিকে তাকান 
গবেষণায় দেখা গেছে চোখ ভালো রাখতে প্রতিদিন সবুজের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকা জরুরি। একটানা কিছুক্ষণ কাজ করে সবুজের দিকে তাকিয়ে থাকুন কিছুক্ষণ। এটি চোখের ক্লান্তি দূর করবে। 

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের