অফিস থেকেই যেতে হবে দাওয়াতে? ত্বকের ক্লান্তি দূর করার টিপস জেনে নিন

জীবনযাপন ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৫, ১১:০৫আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১১:০৫

সপ্তাহের মাঝেই পড়েছে দাওয়াত। বাসায় এসে পরিপাটি হয়ে যাওয়ার সময় নেই মোটেই। আবার অফিস থেকে দাওয়াতে গেলে ভীষণ ক্লান্ত দেখায় চেহারা। এমন পরিস্থিতিতে কী করবেন ভাবছেন? সকালে অফিসে যাওয়ার আগে কিছুটা প্রস্তুতি নিয়ে গেলেই কিন্তু সমস্যার সমাধান হবে নিমিষে। 

বাড়িতে বসে কয়েকটা জিনিস তৈরি করে ফেলুন। স্প্রে বোতলে সমান অনুপাতে ভরে নিন গোলাপজল ও সাধারণ পানি। ভালো করে মিশিয়ে নিন। সঙ্গে রাখুন কয়েক টুকরা তুলা। ময়েশ্চারাইজার রাখুন। আরও রাখুন কয়েকটা কফির ছোট প্যাকেট আর ফেসওয়াস। সাথে মেকআপের সরঞ্জাম গুছিয়ে নিন। 

  • অফিস শেষে বারকয়েক পানির ঝাপটা দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এরপর ফেসওয়াস দিয়ে ভালো করে ত্বক পরিষ্কার করুন। মুখ ধুয়ে মুছে নিন। ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
  • ত্বকে ময়েশ্চারাইজার লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। তারপর পানিতে তুলা ভিজিয়ে মুখ মুছে নিন।
  • স্প্রে বোতলে ভরা গোলাপজলের মিশ্রণটি ভালো করে মুখে স্প্রে করে কিছুক্ষণ রেখে দিন। এই মিশ্রণ ঝটপট উজ্জ্বল করবে ত্বক, ক্লান্তির ছাপ দূর হবে।
  • কফির প্যাকেট থেকে কিছুটা কফি হাতে ঢেলে নিন। স্প্রে বোতল থেকে গোলাপজল সেই কফিতে মিশিয়ে একটা চটজলদি ফেসপ্যাক তৈরি করুন। ভালো করে মুখ ও গলায় লাগিয়ে নিন। হালকা হাতে ম্যাসাজ করুন। কয়েক মিনিট পর ধুয়ে নিন ত্বক। 
  • শেষে গোলাপজলে তুলা ভিজিয়ে মুখ মুছে নিন। এরপর হালকা মেকআপ করে নিন পার্টির জন্য। 
/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের