প্রতিদিন একটি গাজর খেলে এই উপকারগুলো পাবেন

জীবনযাপন ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩৯আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩৯

গাজরের হালুয়া খেতে দারুণ মজাদার। শুধু কী তাই? গাজরের স্যুপ, সালাদ কিংবা জুসের পাশাপাশি কাঁচা গাজর চিবিয়ে খেলেও স্বাদের পাশাপাশি মিলবে চমৎকার সব পুষ্টি উপাদান। বিটা ক্যারোটিন, ভিটামিন এ, ভিটামিন কে১, পটাশিয়াম, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্টসহ নানা ধরনের পুষ্টি উপাদান মেলে গাজরে। শীতকালীন এই সবজিটি এখন বাজারে পাওয়া যাচ্ছে। প্রতিদিন একটি গাজর খেলে কোন কোন উপকার পাবেন জেনে নিন। 

  1. গাজরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, বিশেষ করে দ্রবণীয় ফাইবার, যা স্বাস্থ্যকর হজমশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ এবং অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখার জন্য ফাইবার অপরিহার্য। প্রতিদিন গাজর খেলে সুস্থ হজমশক্তি বজায় রাখতে পারবেন এবং পেট ফাঁপা ও বদহজমের মতো হজমজনিত সমস্যা প্রতিরোধ করা সম্ভব হবে। গাজরে থাকা উচ্চ জলীয় উপাদান হাইড্রেশন বজায় রাখতেও সাহায্য করে।  
  2. গাজর আমাদের চোখ ভালো রাখে। এতে প্রচুর পরিমাণে বিটা-ক্যারোটিন থাকে, যা শরীর ভিটামিন এ-তে রূপান্তরিত করে। ভিটামিন এ সুস্থ দৃষ্টিশক্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে কম আলোতে। নিয়মিত গাজর খেলে রাতকানা রোগ থেকে চোখ রক্ষা পাওয়া সম্ভব হয়। বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশনের ঝুঁকিও কমাতে পারে গাজর।
  3. যদি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাহলে খাদ্য তালিকায় রাখুন গাজর। এতে ক্যালোরি কম কিন্তু ফাইবার এবং পানির পরিমাণ বেশি। ফলে গাজর অনেকক্ষণ পেট ভরিয়ে রাখতে পারে। যেহেতু গাজরের স্বাদ স্বাভাবিকভাবেই মিষ্টি, তাই এটি স্বাস্থ্যকর উপায়ে চিনিযুক্ত খাবারের আকাঙ্ক্ষাও মেটাতে পারে।
  4. নিয়মিত গাজর খেলে হৃদরোগের ঝুঁকি কমে। গাজরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং ফাইবার কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। গাজর পটাশিয়ামেরও একটি ভালো উৎস, যা সোডিয়ামের নেতিবাচক প্রভাবের ভারসাম্য বজায় রেখে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। 
  5. গাজর অপরিহার্য ভিটামিন এবং খনিজ পদার্থের একটি চমৎকার উৎস। গাজরে ভিটামিন কে, ভিটামিন সি, পটাসিয়াম এবং ফাইবারসহ আরও অনেক পুষ্টি উপাদান রয়েছে, যা আমাদের শরীর ভালো রাখে।


তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া 

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের