ত্বকের যত্নে এই ৮ উপায়ে দারুচিনি ব্যবহার করতে পারেন

জীবনযাপন ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৫আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৫

খাবারের স্বাদ, সুগন্ধ এবং স্বাদ বাড়াতে দারুচিনির জুড়ি নেই। মসলাটি ত্বকের যত্নেও ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। শুষ্ক ত্বকে প্রাণ ফেরায় এটি, পাশাপাশি দূর করে ব্রণও। আবার প্রাকৃতিকভাবে ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও দারুচিনির ফেস প্যাক ভীষণ কার্যকর। জেনে নিন ত্বকের যত্নে কীভাবে উপকারী দারুচিনি ব্যবহার করবে।

 

  1. দুই চা চামচ মধুর সঙ্গে দারুচিনি গুঁড়ো মিশিয়ে ত্বকে লাগান। দারুচিনিতে ছত্রাক-বিরোধী, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে যা ব্রণের সমস্যা দূর করবে। 
  2. যেকোনো প্রাকৃতিক তেলের সাথে দারুচিনির গুঁড়া মিশিয়ে ত্বকে লাগাতে পারেন। মিশ্রণটি ত্বকের মৃত কোষ দূর করে কোমল এবং মসৃণ ত্বক দেবে। বাদাম, নারকেল বা জলপাই তেল স্ক্রাব বানিয়ে নিন। কয়েক ফোঁটা মধু এবং এক টেবিল চামচ দারুচিনি যোগ করুন। ত্বকে লাগান ঘষে ঘষে। 
  3. দারুচিনি পানিতে ফুটিয়ে পানি ঠাণ্ডা করে নিন। টোনার হিসেবে ব্যবহার করুন এই পানি। বলিরেখা দূর হবে।
  4. দারুচিনি ত্বকে রক্ত ​​সঞ্চালন উন্নত করে এবং ত্বককে আর্দ্র রাখে। এক টেবিল চামচ দারুচিনি গুঁড়ার সঙ্গে রোজমেরি বা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। ত্বক ফাটা থাকলে পেট্রোলিয়াম জেলি মিশিয়ে নিতে পারেন। মিশ্রণটি ত্বকে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
  5. পাকা কলা এবং লেবুর রসের সঙ্গে দারুচিনি ও টক দই মেশান। পেস্টটি ১৫ মিনিটের জন্য রেখে দিন ত্বকে। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। 
  6. দারুচিনি গুঁড়ার সঙ্গে মধু মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন কুসুম গরম পানি দিয়ে। 
  7. গোড়ালির রুক্ষতা দূর করতে দারুচিনি গুঁড়া, আমন্ড অয়েল, মধু, মোটা দানার লবণ, অলিভ অয়েল, লেবুর রস ও দুধ মিশিয়ে পেস্ট পানিয়ে নিন। গোড়ালিতে লাগিয়ে ৫ থেকে ১০ মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।
  8. ত্বকের ছোপ ছোপ দাগ দূর করতে দারুচিনি গুঁড়া এবং চন্দনবাটা একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট রেখে অথবা মিশ্রণ শুকিয়ে যাওয়া অবধি রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম