দীর্ঘদিন বন্ধ থাকার পর এসি চালুর আগে এই বিষয়গুলোর দিকে নজর দিন

জীবনযাপন ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪১আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪১

গরমের তীব্রতা এখনও না বাড়লেও গরম পড়তে শুরু করেছে এরই মধ্যে। মাস দুয়েক পুরোপুরি বন্ধ থাকার পর এখন এসি চালুর সময় চলে এসেছে। তবে দীর্ঘদিন এসি বন্ধ থাকার পর পুনরায় চালু করার আগে কিছু বিষয় অবশ্যই মনে রাখতে হবে। সামান্য অসচেতনতার কারণে মারাত্মক দুর্ঘটনা ঘটে যাওয়া অসম্ভব নয়। জেনে নিন কোন কোন বিষয়ের উপর লক্ষ রাখবেন এসি চালু করার আগে। 

  • অনেকদিন পর এসি চালু করলে যান্ত্রিক গোলযোগ দেখা দিতে পারে। অনেক সময় ভেতরে ময়লা জমেও বিপত্তি হয়। এজন্য অনেকদিন বন্ধ থাকার পর এসি চালুর আগে সার্ভিসিং করিয়ে নিন।
  • এয়ার ফিল্টারে কোনও ময়লা জমেছে কি না সেটা পরীক্ষা করে নিন। প্রয়োজনে  এসির ভেতরের নেট খুলে ডাস্ট ক্লিনিং করে নিন। 
  • বৈদ্যুতিক সংযোগ ঠিক আছে কি না সেটা নিশ্চিত হয়ে নিন। অনেক সময় অনেকদিন বন্ধ থাকার ফলে সংযোগে সমস্যা দেখা দেয়। 
  • পুনরায় চালু করার আগে আউটডোর ইউনিটের ফ্যান ও ইউনিট পরিষ্কার করে নিন। 
  • যদি সম্ভব হয় তবে পেশাদার টেকনিশিয়ানের উপস্থিতি নিশ্চিত করে তবে এসি চালু করুন। এতে তাৎক্ষণিক কোনও সমস্যা দেখা দিলেও সেটা সমাধান করা সহজ হবে। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী