গোড়ালি ফাটার দাগ দূর করতে কী করবেন?

জীবনযাপন ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৮আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৮

শীতকাল চলে গেলেও ফাটা গোড়ালিতে রয়ে গেছে দাগ। ফাটা গোড়ালিতে ময়লা জমতে জমতে কালো দাগ পড়ে যায়। ঘরোয়া কিছু উপায় মেনে মরা চামড়া দূর করার পাশাপাশি এই দাগও দূর করতে পারেন সহজেই। জেনে নিন টিপস।  

  • গোড়ালির কালো দাগ দূর করার জন্য স্ক্রাবিং খুব জরুরি। স্ক্রাবিং করার জন্য চিনি এবং লেবুর রস মিশিয়ে গোড়ালি ভালো করে ঘষুন। এতে মৃত কোষ দূর হবে এবং কালো দাগ হালকা হবে।
  • গোসলের আগে কুসুম গরম পানিতে কয়েক ফোঁটা শ্যাম্পু মিশিয়ে পায়ের গোড়ালি ডুবিয়ে রাখুন। ১৫ থেকে ২০ মিনিট পর পিউমিস স্টোন বা ব্রাশের সাহায্যে ঘষে ঘষে গোড়ালি পরিষ্কার করুন।
  • গোড়ালিকে ময়েশ্চরাইজ রাখাটা খুব জরুরি। গোসলের পর এবং রাতে ঘুমানোর আগে ভালো করে ময়েশ্চরাইজার লাগান। পেট্রোলিয়াম জেলি বা নারকেল তেল ব্যবহার করতে পারেন।
  • প্রতিদিন রাতে ঘুমানোর আগে লেবুর রস লাগিয়ে রাখতে পারেন গোড়ালিতে। পরদিন সকালে উঠে ধুয়ে ফেলুন। ধীরে ধীরে কালচে দাগ দূর হয়ে যাবে। লেবুর রসের বদলে আলুর রস লাগালেও কাজ হবে। 
  • অ্যালোভেরা জেল ত্বককে ময়েশ্চরাইজ করে, আর্দ্রতা ধরে রাখে এবং দাগ হালকা করতে সাহায্য করে। নিয়ম করে ফাটা জায়গায় অ্যালোভেরা জেল লাগিয়ে রাখলে কমবে গোড়ালির রুক্ষ ভাবও।
  • পর্যাপ্ত পানি খাবেন। এতে ত্বক হাইড্রেটেড থাকবে। 
  • গরম পানিতে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল বা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে দিন। পাশাপাশি পিঙ্ক সল্টও মেশাতে পারেন। এই পানিতে পা ১৫-২০ মিনিট ডুবিয়ে রাখুন। পায়ের ত্বক ভালো থাকবে।
  • অ্যালোভেরা জেল ও মধু মিশিয়ে গোড়ালিতে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করে তারপর ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করুন এই প্যাক। 
/এনএ/
সম্পর্কিত
রাতের যত্নে যেভাবে তৈরি করবেন সহজ স্কিন কেয়ার রুটিন
ডায়েট না করেও ওজন কমানোর ৯ কৌশল
দাদির সৌন্দর্যচর্চার গোপন রহস্য জানালেন কারিশমা কাপুর
সর্বশেষ খবর
চকবাজারে ১৪০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
চকবাজারে ১৪০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
সিরিয়ায় তুরস্কের ‘রেড লাইন’ নির্ধারণের ক্ষমতা নেই ইসরায়েলের: এরদোয়ান
সিরিয়ায় তুরস্কের ‘রেড লাইন’ নির্ধারণের ক্ষমতা নেই ইসরায়েলের: এরদোয়ান
একদিনের জন্য বন্ধ থাকবে থাই ভিসা আবেদন
একদিনের জন্য বন্ধ থাকবে থাই ভিসা আবেদন
মার্কিন চাপে দিশেহারা ইরান, নতুন অর্থনৈতিক বিক্ষোভের শঙ্কা
মার্কিন চাপে দিশেহারা ইরান, নতুন অর্থনৈতিক বিক্ষোভের শঙ্কা
সর্বাধিক পঠিত
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
রংপুরের পুলিশ কমিশনারের বদলি, দায়িত্ব পেলেন মাহবুবুর রশিদ
রংপুরের পুলিশ কমিশনারের বদলি, দায়িত্ব পেলেন মাহবুবুর রশিদ