নিরীক্ষামূলক সংগ্রহ নিয়ে প্যারিসে যাচ্ছে ফ্যাশন ব্র্যান্ড জুরহেম

জীবনযাপন ডেস্ক
০৩ মার্চ ২০২৫, ১৬:৪০আপডেট : ০৩ মার্চ ২০২৫, ১৬:৪০

প্রথমবারের মতো বাংলাদেশি লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড জুরহেম প্যারিসে তাদের ফল/উইন্টার সংগ্রহ উন্মোচন করতে যাচ্ছে। হাউস অব ভ্যানডমের আমন্ত্রণে জুরহেমের নতুন কালেকশন উপস্থাপিত হবে চ্যাপেল সেন্ট জন দ্য’ আর্ক–এ। হাউস অব ভ্যানডমের এই আয়োজন সরাসরি প্যারিস ফ্যাশন উইকের অংশ না হলেও এর মধ্যেই সংগ্রহটি উপস্থাপিত হবে। এই নিরীক্ষামূলক সংগ্রহ করেছেন ফ্যাশন ডিজাইনার ও জুরহেমের ক্রিয়েটিভ ডিরেক্টর মেহরুজ মুনীর।

জুরহেমের নতুন সংগ্রহ ‘সোলারিস’ সূর্যের মহাজাগতিক যাত্রা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। এই সংগ্রহে সূর্যের গতিপথের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে সূক্ষ্ম অলঙ্করণ ও নান্দনিক সিলুয়েটের মাধ্যমে। রঙের ব্যবহারে দিনের বিভিন্ন পর্যায় তুলে ধরা হয়েছে। ভোরের আলো ও সূর্যোদয়ের জন্য সাদা, যা মুক্তার নকশায় সজ্জিত। এরপর সোনালি রঙ সংযোজিত হয়েছে ঝলমলে বিডওয়ার্ক ও চকচকে স্টোন এমবেলিশমেন্টের মাধ্যমে, যা সূর্যের ‘গোল্ডেন আওয়ার’-এর উজ্জ্বলতা প্রতিফলিত করে। সবুজ রঙ সোনালির সঙ্গে মিশে গেছে, যা মহাকাশ থেকে পৃথিবীর সবুজ ভূদৃশ্যের অনুরূপ। আর গভীর কালো রঙ সূক্ষ্ম অলঙ্করণ ও বিডওয়ার্কের মাধ্যমে রাতের আকাশের বিশালতাকে প্রতিফলিত করেছে।

ফ্যাশন ডিজাইনার ও জুরহেমের ক্রিয়েটিভ ডিরেক্টর মেহরুজ মুনীর

‘সোলারিস’ সংগ্রহের অন্যতম প্রধান বৈশিষ্ট্য বৃত্তাকার অলঙ্করণ, যা সূর্য, চাঁদ ও গ্রহের প্রতীকী রূপ দেয়। কিছু ডিজাইনে এটি উজ্জ্বল সূর্যকিরণ হিসেবে প্রকাশ পেয়েছে, আবার কিছু ডিজাইনে নক্ষত্রমণ্ডলের জটিল বিন্যাসের মতো সাজানো হয়েছে, যা মহাজাগতিক সৌন্দর্যের প্রতিফলন ঘটায়।

হাউস অব ভেনডমের বেশ কয়েকটি শো অন্য ভেন্যুতে হলেও জুরহেমের শো হচ্ছে এই ঐতিহাসিক ভেন্যুতে। ১৯১৪ সালে নির্মিত এই চ্যাপেলটি জোয়ান অব আর্কের সম্মানে উৎসর্গ করা। ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন এই ভেন্যুতেই প্যারিসিয়ান অভিষেক হতে চলেছে জুরহেমের।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের