রোজায় ব্যায়াম করার আগে এই ১০ পরামর্শ জেনে নিন

জীবনযাপন ডেস্ক
১৭ মার্চ ২০২৫, ২২:৩৫আপডেট : ১৭ মার্চ ২০২৫, ২২:৩৫

রোজা রেখে অনেকে নানা ধরনের অজুহাত দিয়ে ব্যায়াম এড়িয়ে চলেন। তবে শরীরচর্চা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। বাড়তি ওজনকে বাগে আনতে চাইলে কিন্তু রোজার মাসেও হাত পা গুটিয়ে বসে থাকা যাবে না। বরং রোজার এই সময়টা আপনাকে ওজন কমাতে আরও সাহায্য করবে। তবে প্রতিদিন কিছুক্ষণ ব্যায়াম করতেই হবে আপনাকে। এক্সারসাইজ কোচ নাজিয়া হাসান জানাচ্ছেন রোজায় ব্যায়াম বিষয়ে কিছু পরামর্শ। 

  1. অনেকে বলেন রোজা রেখে ব্যায়াম করার শক্তি পাওয়া যায় না। তবে এটি কেবলই অজুহাত। ইফতারের আগে হালকা ব্যায়াম করার চেষ্টা করুন। শরীর সহজেই খাপ খাইয়ে নেবে, দেখবেন তেমন কোনও কষ্টই হচ্ছে না।
  2.  রোজা রেখে সময় পাওয়া যাচ্ছে না এমন অজুহাতে ব্যায়াম এড়িয়ে চলবেন না। মাত্র ২০ মিনিটের হালকা ব্যায়ামই কিন্তু আপনাকে সুস্থ রাখার জন্য যথেষ্ট। এই সময়টুকু বের করে ফেলতে পারেন সেহরির আগে কিংবা ইফতারের আগে। 
  3. রোজা রেখে দুর্বল লাগছে বলে ব্যায়াম করতে ইচ্ছে করছে না? হালকা ব্যায়াম কিন্তু আপনার এনার্জি আরও বাড়িয়ে দেবে, কমাবে না!
  4. ভাবছেন রোজার মাসটা বাদ দিয়ে একবারে ঈদের পরেই শুরু করবেন শরীরচর্চা।এটি কিন্তু ভুল হচ্ছে। কারণ পুরো মাস গ্যাপের কারণে নতুন করে ব্যায়াম শুরু করতে আরও বেশি ঝামেলা পোহাতে হবে আপনাকে। 
  5. ভাবছেন রোজার মাস কেবল ধর্ম পালনের জন্যই, ফিটনেস নিয়ে পরেও ভাবা যাবে। এই ধারণাও কিন্তু যৌক্তিক নয়। কারণ নিজের সুস্থতা নিয়ে ভাবা মানে নিজেকে ভালোবাসা। আর নিজেকে ভালোবাসার সঙ্গে ধর্ম আরও সুন্দরভাবে পালনের সুসম্পর্ক রয়েছে। 
  6. ভাবছেন রোজা রাখলে এমনিই মেদ কমে যাবে। শরীরচর্চার কোনও প্রয়োজন নেই। কিন্তু আদতে সেটা সত্য নয়। রোজা রাখার কারণে আপনি পেশী কমিয়ে ফেলতে পারেন, চর্বি নয়। মেদ বা চর্বি কমাতে চাইলে শরীরচর্চা আপনাকে করতেই হবে। 
  7. রোজা রেখে জিমে গিয়েই ব্যায়াম করতে হবে এমন নয়। একটি ইয়োগা ম্যাট কিনে ঘরেও খুব সহজে শরীরচর্চা করতে পারেন। 
  8. তৃষ্ণা অতিরিক্ত লাগছে এমন মনে হলে ইফতারের পর ব্যায়াম করুন। ব্যায়ামের সময় একটু পর পর পানি খেতে ভুলবেন না। 
  9. ইফতার, রাতের খাবার ও সেহরিতে যেন পর্যাপ্ত প্রোটিন থাকে সেদিকে লক্ষ রাখবেন।
  10. প্রতিদিন অল্প কিছু সময়ের জন্য হলেও শরীরচর্চা করুন। এতে যেমন এনার্জি থাকবে ঠিকঠাক, তেমনি রোজার কারণে ব্যায়ামের রুটিনেও উল্লেখযোগ্য বিরতি পড়বে না। 
/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের