লবণ দিয়ে এই কাজগুলোও করা যায়

জীবনযাপন ডেস্ক
৩০ এপ্রিল ২০২৫, ২২:০৪আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ২২:০৪

রান্নার পাশাপাশি আরও নানা কাজে ব্যবহার করা যায় লবণ। এটি যেমন পোশাক থেকে জেদি দাগ দূর করে সহজেই, তেমনি গৃহস্থালি পরিচ্ছন্নতা বজায় রাখতেও রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। জেনে নিন লবণের কিছু ব্যবহার।

  • পিঁপড়া দূর করতে কাজে লাগতে পারেন লবণ। যেখানে পিঁপড়ার আনাগোনা বেশি সেখানে লবণ ছড়িয়ে দিন। 
  • আপেল কিংবা আলু স্লাইস করার কিছুক্ষণের মধ্যেই বাদামি রঙ হয়ে যায়।  লবণ পানিতে ডুবিয়ে নিলে আর বাদামি হবে না। আপেল কিংবা আলুর স্লাইসের উপর সামান্য লবণ ছিটিয়ে নিলেও বদলে যাবে না রঙ।
  • বেসিনের সামনে থাকা আয়নায় পানির ফোঁটা ফোঁটা দাগ পড়ে যায়। শুকনা লবণ দাগের উপর ঘষুন। পানি দেওয়ার প্রয়োজন নেই। দূর হবে দাগ।
  • এক কাপ গরম পানিতে আধা চা চামচ লবণ মিশিয়ে নিন। এবার পাতলা কাপড় ভিজিয়ে নিংড়ে চোখের উপর দিয়ে রাখুন কিছুক্ষণ। দূর হবে চোখের ফোলা ভাব।
  • স্টেইনলেস স্টিল বিবর্ণ হয়ে গেলে লবণের সাহায্যে পরিষ্কার করতে পারেন। ঝকঝকে হবে আগের মতো।
  • ক্যানভাসের ব্যাগ বা ক্যানভাসের জুতায় দুর্গন্ধ হলে তার মধ্যে লবণ ছড়িয়ে মুখ বন্ধ করে রেখে দিন এক রাত। পরের দিন লবণ ঝেড়ে ফেলে দিয়ে ব্যাগ বা জুতা মিনিট পনেরো বাতাসে রাখুন। গন্ধ দূর হবে। 
  • জিন্স বা রঙিন কাপড় কাচার আগে কিছুটা লবণ মিশিয়ে পানিতে ভিজিয়ে রাখুন। এতে দ্রুত ময়লা বের হয়ে আসবে ও পোশাকের রঙও ভালো থাকবে।
  • ছয় টেবিল চামচ লবণের সঙ্গে ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে একটি শুকনো কাপড়ে নিয়ে জং ধরা ধাতব জিনিসে ভালো ভাবে ঘষুন। জং উঠে যাবে।
  • একটি স্প্রে বোতলে পানি, ২ চা চামচ লবণ, ২ টেবিল চামচ ভিনেগার ও ১ টেবিল চামচ ডিশ ওয়াশের সোপ মিশিয়ে নিন। রাতে ঘুমানোর আগে চুলা ও সিঙ্কের আশেপাশে স্প্রে করে মুছে নিন। তেলাপোকা আসবে না রাতে।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম