চুলের গ্রোথ বাড়ায় চিয়া সিডের তেল, কীভাবে বানাবেন জেনে নিন

জীবনযাপন ডেস্ক
১২ জুন ২০২৫, ২৩:১৮আপডেট : ১২ জুন ২০২৫, ২৩:১৮

চিয়া সিড কেবল হজমের জন্যই ভালো নয়, ছোট্ট এই বীজ চুলের যত্নেও দারুণ কার্যকর। ওমেগা ৩ রয়েছে চিয়া বীজে, এই স্বাস্থ্যকর চর্বি প্রদাহ কমাতে এবং চুলের ফলিকলকে উদ্দীপিত করতে সাহায্য করে। এতে থাকা প্রোটিন চুলের যত্ন নেয়। কারণ চুল মূলত প্রোটিন দিয়েই তৈরি। জিঙ্ক এবং ম্যাগনেসিয়ামও মেলে এই বীজে। এই দুই উপাদান রক্ত ​​প্রবাহ বৃদ্ধি করে এবং চুলকে গোড়া থেকে শক্তিশালী করে। চিয়া সিডে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চাপগ্রস্ত মাথার ত্বককে শান্ত করার জন্য এবং নতুন চুলের বৃদ্ধিতে সহায়তা করে। 

যেভাবে তৈরি করবেন চিয়া বীজের তেল

১/২ কাপ চিয়া বীজ গুঁড়া করে নিন। ১ কাপ ক্যারিয়ার তেল যেমন নারকেল তেল, জলপাই তেল অথবা জোজোবা অয়েল গরম করে এই তেলের সঙ্গে মিশিয়ে নিন এই গুঁড়া। সর্বনিম্ন আঁচে ৩০-৪৫ মিনিটের জন্য ঢেকে দিন। মাঝে মাঝে নাড়ুন। তাপ বন্ধ করে ঢেকে কয়েক ঘন্টা রেখে দিন। ছেঁকে সংরক্ষণ করুন বোতলে। ৩ থেকে ৪ সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। 

যেভাবে ব্যবহার করবেন 

মাথার ত্বকে ম্যাসাজ করুন চিয়া বীজের তেল। ব্যবহারের আগে সামান্য গরম করে নেবেন। তেল লাগিয়ে অপেক্ষা করুন ৪০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সময় কম থাকলে চুল ধোয়ার ৩০ মিনিট আগে এটি ব্যবহার করুন।

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি