গরমে সুতি ছাড়াও যেসব কাপড় আরাম দেবে

জীবনযাপন ডেস্ক
২৬ মে ২০২৫, ২০:৪৪আপডেট : ২৬ মে ২০২৫, ২০:৪৪

প্রচণ্ড গরমের এই সময় দিনভর স্বস্তিতে থাকতে চাইলে আরামদায়ক পোশাকের বিকল্প নেই। গরমে আরাম পেতে সুতি পোশাকই সাধারণত বেশি পরা হয়। কারণ ঘাম শোষণের বদলে এই কাপড় ঘাম শুকিয়ে ফেলতে সাহায্য করে। এছাড়া বাতাসের আনাগোনা ঠিক রাখে। ফলে গ্রীষ্মে সুতি পোশাক হতে পারে প্রথম পছন্দ। তবে হঠাৎ আসা বৃষ্টিতে ভিজে গেলে আবার সুতি বেশ বিড়ম্বনায় ফেলবে। কারণ সুতি পোশাক সহজে শুকাতে চায় না। গরমের এই সময়ে সুতি ছাড়া আর কোন কোন ফেব্রিক আরাম দেবে জেনে নিন। 

  • ফ্লাক্স ফাইবার থেকে তৈরি এক ধরনের প্রাকৃতিক কাপড় হচ্ছে লিলেন। সুতির মতোই ঘাম শুষে নিতে পারে এবং বাতাস চলাচল করতে দেয় এই ফেব্রিক। গরমের সময়ে কোনও অনুষ্ঠান থাকলে ভারী সাজ সাজতে ইচ্ছে করে না, কিন্তু খুব সাদামাটসসাজও মানায় না। সে ক্ষেত্রে লিনেন কাপড়ের পোশাক পরতে পারেন। তাতে আরাম আর সাজ, দুই-ই বজায় থাকে। অনুষ্ঠানের পাশাপাশি দৈনন্দিন ব্যবহারের জন্যও দারুণ আরামদায়ক এই কাপড়।
  • সুতির পাশাপাশি কিছু প্রাকৃতিক ও সিনথেটিক তন্তু দিয়ে প্রস্তুত করা হয় রেয়ন কাপড়। সিল্কের চমৎকার বিকল্প হতে পারে এই কাপড়। রেয়নের কাপড় যেমন পরতে আরামদায়ক, তেমনি পরিষ্কার করাও সহজ। গরমে তাই নিশ্চিন্তে বেছে নিতে পারেন রেয়ন কাপড়ের পোশাক। 
  • একটু মেঘলা ওয়েদারে নরম জর্জেটের কাপড় বেছে নিতে পারেন। এমন আবহাওয়ায় খুব বেশি গরম থাকে না, আবার হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলে সহজেই শুকিয়ে যায় এই কাপড়।
  • লিলেন ও সুতির মিশ্রণে তৈরি হয় লন কাপড়। এটি হালকা ও ভীষণ আরামদায়ক। খানিকটা স্বচ্ছ ধরনের লন কাপড় মসৃণ ও নরম। গরমে আরাম পেতে লন কাপড় দিয়ে তৈরি করে নিতে পারেন কামিজ, কুর্তি কিংবা শার্ট। ছোটদের পোশাক কিংবা রাতের পোশাক হিসেবেও লন কাপড়ের ব্যবহার স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম