প্রয়োজনীয় ১০ গৃহস্থালি টিপস জেনে নিন

জীবনযাপন ডেস্ক
২৮ মে ২০২৫, ১০:৩৭আপডেট : ২৮ মে ২০২৫, ১০:৩৭

ঘর-গৃহস্থালির কাজ সামলানো চাট্টিখানি কথা নয়। ছোটখাট সমস্যাও কখন যে অনেকটুকু সময় নিয়ে নেয়, টেরই পাওয়া যায় না। গৃহস্থালির কাজ সহজ করতে কিছু প্রয়োজনীয় টিপস জেনে নিতে পারেন। 

  1. বিস্কুট টাটকা এবং মচমচে রাখার জন্য কৌটোর মাঝে এক চামচ চিনি অথবা ব্লটিং পেপার রেখে দিন।
  2. কেক বানাতে যদি ডিমের পরিমাণ কম হয়, তার বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার।
  3. বাসনকোসনে কোন কিছুর কষ লাগলে টক দই বা দুধের সর দিয়ে ঘষে ধুয়ে নিলে দাগ দূর হয়ে যাবে।
  4. গ্রিন্ডারের ব্লেড পরিষ্কার করতে ভেতর চাল দিয়ে ঝাঁকিয়ে নিন। এরপর গ্রিন্ডার বারকয়েক চালু করুন। দূর হবে ভেতরে জমে থাকা ময়লা।
  5. ফ্রিজের দুর্গন্ধ দূর করতে ফ্রিজ পরিষ্কার করে প্রতি তাকে লেবুর টুকরা রেখে দিন। ছোট বাটিতে ভিনেগার রাখলেও উপকার পাবেন।
  6. হাঁড়ি-কড়াই থেকে পোড়া ও কালো দাগ তোলার জন্য সিরিষ কাগজে গুঁড়া সাবান লাগিয়ে ঘষুন। তারপর ধুয়ে নিন। পোড়া দাগ চলে যাবে।
  7. ওল, কচু অথবা কচুশাক রান্না করার সময় কিছুটা তেঁতুলের রস বা লেবুর রস দিয়ে দিন। তাহলে খাওয়ার সময় গলা চুলকানোর ভয় থাকবে না।
  8. হাত থেকে কাঁচা মাছ অথবা পেঁয়াজের গন্ধ দূর করতে চাইলে টমেটোর রস ঘষে নিন। লবণ ঘষলেও উপকার পাবেন।
  9. চালের ভেতর নিমপাতা দিয়ে দিন। পোকামুক্ত থাকবে চাল।
  10. সাদা কাপড় থেকে হালকা কোনও দাগ তোলার জন্য কাপড় ধোয়ার পর দুটি পাতি লেবুর রস আধা বালতি পানিতে মিশিয়ে ভিজে কাপড় ডুবিয়ে রাখুন। ১০ মিনিট পর তুলে না নিংড়ে মেলে দিন।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতিহাসের টানে ঘুরে আসুন কুষ্টিয়ার ঝাউদিয়া শাহী মসজিদ
ইতিহাসের টানে ঘুরে আসুন কুষ্টিয়ার ঝাউদিয়া শাহী মসজিদ
ভেনিস চলচ্চিত্র উৎসবে গাজা নিয়ে নির্মিত ‘নাজা’ প্রশংসিত, ২৫ মিনিটের রেকর্ড স্ট্যান্ডিং ওভেশন
ভেনিস চলচ্চিত্র উৎসবে গাজা নিয়ে নির্মিত ‘নাজা’ প্রশংসিত, ২৫ মিনিটের রেকর্ড স্ট্যান্ডিং ওভেশন
ইরানি অস্ত্র ও পরামর্শে লোহিত সাগরের কৌশলগত শহর দখল হুথিদের
ইরানি অস্ত্র ও পরামর্শে লোহিত সাগরের কৌশলগত শহর দখল হুথিদের
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন