চুল সিল্কি করতে যেভাবে কলার মাস্ক ব্যবহার করবেন

জীবনযাপন ডেস্ক
২৮ মে ২০২৫, ১৪:১০আপডেট : ২৮ মে ২০২৫, ১৪:১০

ভিটামিন, খনিজ এবং অন্যান্য সক্রিয় যৌগ সমৃদ্ধ কলা যেমন স্বাস্থ্যের জন্য ভালো, তেমনি চুলের জন্যও দারুণ উপকারী। অ্যান্টিঅক্সিডেন্ট, আর্দ্রতা, পটাসিয়াম এবং ফোলেটে ভরপুর কলার মাস্ক চুলের শুষ্কতা দূর করতে পারে। প্রাণহীন চুলে প্রাণ ফেরাতে ও চুল সিল্কি করতে কোন কোন উপায়ে কলা ব্যবহার করবেন জেনে নিন।

  • মাথার ত্বক এবং চুলের গোড়াকে আর্দ্র এবং পুষ্ট করে কলা। নিয়মিত কলার মাস্ক ব্যবহার করলে চুল হয় মসৃণ এবং সিল্কি। একটি পাকা কলা চটকে ১ টেবিল চামচ মধু বা দই যোগ করুন। এই মিশ্রণটি চুলে লাগান, ৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। 
  • এই প্যাক চুলের গভীরে প্রবেশ করে আর্দ্রতা প্রদান করে এবং ক্ষতিগ্রস্ত চুলের গোড়ার যত্ন নেয়। ১টি পাকা কলা চটকে নিন এবং ১ টেবিল চামচ নারকেল তেল মেশান এতে। এক ঘণ্টা অপেক্ষা করে তারপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। 
  • প্রোটিন সমৃদ্ধ এই মাস্ক চুলের গোড়া শক্তিশালী করতে সাহায্য করে। ১টি পাকা কলা ১টি ফেটানো ডিমের সাথে মিশিয়ে নিন এবং চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। ৩০ মিনিটের জন্য রেখে তারপর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। 
  • শুষ্ক চুলে প্রাণ ফেরাতে কলা চটকে ১ টেবিল চামচ অলিভ অয়েল এবং আরগান তেল যোগ করুন। এই প্যাক ভঙ্গুর চুলের প্রান্তগুলোকে গভীরভাবে আর্দ্র করবে। ফলে চুল নরম হবে। 
  • চুল তেলেতেলে হলে কলার মিশ্রণে ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে চুলে লাগান। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে। 
  • খুশকি দূর করতে চাইলে কলা চটকে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন।  এই তেলে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা খুশকি দূর করতে সাহায্য করে। 
/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী