ডিমের খোসা দিয়ে ফেস প্যাক বানাবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক
১৮ জুন ২০২৫, ১৭:২৭আপডেট : ১৮ জুন ২০২৫, ১৭:২৭

বলিরেখাহীন উজ্জ্বল ত্বক পেতে চাইলে কাজে লাগাতে পারেন ডিমের খোসা। প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং খনিজ পদার্থ থাকে ডিমের খোসায়। ক্যালসিয়াম ছাড়াও ডিমের খোসায় প্রচুর পরিমাণে প্রোটিন, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম এবং ফসফরাসের মতো মিনারেল থাকে যা ত্বকের যত্নে অনন্য। জেনে নিন ত্বকের যত্নে কীভাবে ফেস প্যাক বানাবেন ডিমের খোসা দিয়ে। 

  • ডিমের খোসা কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন। গুঁড়া করে ডিমের কুসুম মিশিয়ে পেস্ট তৈরি করুন। পরিমাণ মতো বেসন, মধু ও অল্প হলুদ মেশান। মিশ্রণটি ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর ব্যবহার করুন ত্বকে। 
  • ১ চা চামচ ডিমের খোসার পাউডার ও ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে তৈরি করুন পেস্ট। এটি ফেসওয়াশের মতো ব্যবহার করুন। পরিষ্কার হওয়ার পাশাপাশি জৌলুস বাড়বে ত্বকের।
  • স্ক্রাবার হিসেবেও দারুণ কাজ করে ডিমের খোসা। ডিমের খোসার গুঁড়ার সঙ্গে অল্প মধু মিশিয়ে ত্বকে আলতো করে ঘষুন। দূর হবে ত্বকে জমে থাকা মরা চামড়া। 
  • ডিমের খোসা কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে কড়া রোদে শুকিয়ে নিন। শুকনা খোসা চূর্ণ করে পাউডার তৈরি করুন। কয়েক ফোঁটা লেবুর রস, ১ চা চামচ মধু ও দুধের সর মেশান ডিমের খোসার পাউডারের সঙ্গে। চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করুন। মাইল্ড ফেসওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করে ধুয়ে কাপড় দিয়ে এমন ভাবে চেপে মুছুন যেন ত্বক সামান্য ভেজা থাকে। এবার ব্রাশের সাহায্যে ফেসপ্যাকটি পাতলা আবরণে লাগান ত্বকে। শুকিয়ে গেলে স্ক্রাব করে উঠিয়ে ফেলুন। ত্বক হবে কোমল ও উজ্জ্বল।
/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের