ত্বকের যত্নে পাকা আম ব্যবহারের উপায় জেনে নিন

জীবনযাপন ডেস্ক
০৮ জুলাই ২০২৫, ১৭:৩৭আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১৭:৩৭

রসালো পাকা আম যেমন খেতে সুস্বাদু, তেমনি রূপচর্চাতেও রয়েছে এর কার্যকর ব্যবহার। আমে থাকা ভিটামিন এ এবং অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকে নিয়ে আসে প্রাকৃতিক উজ্জ্বলতা। ব্রণ ও ব্ল্যাকহেডস দূর করতেও ব্যবহার করতে পারেন পাকা আমের ফেস প্যাক। জেনে নিন ত্বকের যত্নে পাকা আম কীভাবে ব্যবহার করবেন।

  • পাকা আমের সাথে সামান্য মধু ও দুধ মিশিয়ে একটা ফেসপ্যাক তৈরি করে নিন। ২০ মিনিট সেটা লাগিয়ে রেখে তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। ত্বক হবে উজ্জ্বল।
  • ৪ টেবিল চামচ পাকা আমের সঙ্গে ২ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। দেড় টেবিল আমচ আমন্ড অয়েল ও ১/৪ চা চামচ হলুদের গুঁড়া মিশিয়ে পরিষ্কার ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন ঈষদুষ্ণ পানি দিয়ে। নিয়মিত ব্যবহার করলে ব্রণ কমবে।
  • পাকা আমের সঙ্গে অ্য়ালোভেরা জেল ও গোলাপজল মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। শুষ্ক ত্বকের জন্য এই ফেসপ্যাক দারুণ উপকারী।
  • ১ টেবিল চামচ আমের সঙ্গে ১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ চালের আটা মেশান। পরিমাণ মতো দুধ মিশিয়ে পেস্ট বানিয়ে ত্বকে লাগান। ১০ মিনিট রেখে হাত ভিজিয়ে চক্রাকারে ঘষে ঘষে উঠিয়ে ফেলুন। ব্ল্যাকহেডস দূর করবে এই প্যাক।
  • ১ চা চামচ ওট গুঁড়া, ২ চা চামচ তরল দুধ, কয়েকটি আমন্ড গুঁড়ার সঙ্গে আমের পাল্প মিশিয়ে নিন। মিশ্রণটি ১৫ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন ঠাণ্ডা পানি দিয়ে। 
  • ১ টেবিল চামচ আমের পাল্পের সঙ্গে ২ টেবিল চামচ বেসন, ২ চা চামচ আমন্ড গুঁড়া ও ১ চা চামচ মধু মিশিয়ে নিন। ফেস প্যাকটি ১৫ মিনিট ত্বকে রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে কয়েকবার ব্যবহার করলে দূর হবে ত্বকের রোদে পোড়া দাগ।
  • অতিরিক্ত তেল দূর করে ত্বক ব্রণমুক্ত রাখতে ব্যবহার করতে পারেন পাকা আমের ফেস প্যাক। এজন্য ২ টেবিল চামচ টক দই ও ২ চা চামচ মধুর সঙ্গে আমের পাল্প মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ধুয়ে নিন ত্বক
/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের