কীভাবে বুঝবেন আপনি হার্ট অ্যাটাকের ঝুঁকিতে আছেন?

জীবনযাপন ডেস্ক
১১ জুলাই ২০২৫, ২৩:৩০আপডেট : ১১ জুলাই ২০২৫, ২৩:৩০

হৃদযন্ত্র ঠিকমতো অক্সিজেন গ্রহণ করতে না পারলে কিছু লক্ষণ দেখা দেয়। অনেক সময় অসচেতনতার কারণে বিভিন্ন লক্ষণ দেখা দিলেও আমরা আমলে নিই না। ৫০ থেকে ৮০ শতাংশ হার্ট অ্যাটাকের আগ মুহূর্ত পর্যন্ত রোগী বোঝেনই না কোনও কিছু। হার্ট অ্যাটাক এক ধরনের মেডিক্যাল ইমারজেন্সি, তাই সঠিক সময়ে এর চিকিৎসা খুবই জরুরি। 

ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. মোহাম্মদ আলী জানান, হাইপারটেনশন, ডায়াবেটিস, কিডনির রোগ, কোলেস্টেরল থাকলে অথবা পরিবারের কারোর হার্টের সমস্যা থাকলে আপনি হার্ট অ্যাটাকের ঝুঁকিতে আছেন এটা ধরে নেবেন। এই ধরনের অসুখ থাকলে আপনাকে বাড়তি সচেতন থাকতেই হবে। 

হার্ট অ্যাটাকের লক্ষণ

  • হঠাৎ করে ঘাম হওয়া হার্ট অ্যাটাকের অন্যতম লক্ষণ।
  • বুকে ব্যথা হওয়া।  
  • বমি হওয়ার মতো উপসর্গও দেখা দিতে পারে।
  • মাথা ব্যথা করা।
  • মনোযোগ কমে যাওয়া।
  • মাথা ঘোরানো।
  • অস্বাভাবিক হৃৎস্পন্দন। 
  • অজ্ঞান হয়ে যাওয়া। 

কীভাবে বুঝবেন বুকের ব্যথা আসলে হার্টের ব্যথা 
অনেকেই বুকের ব্যথাকে গ্যাস্ট্রিকের ব্যথা ভেবে ওষুধ খান। এরপর যখন অবস্থা গুরুতর হয়ে যায়, তখন হাসপাতালে যান। এ কারণে কোন বুকের ব্যথা হার্টে সমস্যার কারণে হচ্ছে সেটা সম্পর্কে জেনে রাখা জরুরি। বুকের ব্যথা মাঝখান থেকে শুরু হয়ে যদি ডানে বা বাঁয়ে ছড়িয়ে পড়ে এবং ঘাম হতে থাকে, তাহলে বুঝতে হবে এটা হার্টের সমস্যার কারণে হচ্ছে। একই সাথে বুকের ব্যথার সাথে বমি হওয়ার মতো লক্ষণ দেখা দিলেও সচেতন হতে হবে। যদি বুকের ব্যথা ৫ মিনিটের বেশি স্থায়ী হয়, তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের কাছে যান। 

যদি আগেও হার্ট অ্যাটাকের মতো ঘটনা ঘটে থাকে, অথবা হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপের সমস্যা বা ডায়াবেটিস থাকলে বুকের ব্যথাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না।  

/এনএ/এমওএফ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের