হেলমেট পরার কারণে চুল ঝরছে? জেনে নিন সমাধান

জীবনযাপন ডেস্ক
১৭ জুলাই ২০২৫, ১৬:৪২আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১৬:৪২

বাইক বা স্কুটার চালাতে হলে কিংবা এগুলোতে চড়ে কোথাও যেতে হলে হেলমেট পরা আবশ্যক। কিন্তু দীর্ঘক্ষণ বা নিয়মিত হেলমেট পরে থাকলে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে চুল পড়ে যাওয়া। হেলমেট পরার কারণে মাথার ত্বকে ঘাম বসে, তা থেকে হয় সংক্রমণ। আবার চুলের গোড়া ভেজা থাকার ফলেও চুল ঝরে যায়। এ বিষয়ে সম্প্রতি একটি ভিডিওতে কিছু পরামর্শ দিয়েছেন হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব।

তিনি জানান অনেক সময় হেলমেট নির্বাচনের ভুলেও হতে পারে চুলের ক্ষতি। খুব আলগা হেলমেট যেমন সুরক্ষার জন্য অনুপযুক্ত, তেমনই মাথায় এঁটে বসে থাকে এমন হেলমেটও উপযুক্ত নয়। এছাড়া আরেকটি সমস্যা হলো, মাথার ত্বকে ঘাম বসা। এর ফলেই চুলের গোড়া আলগা হয়ে চুল উঠতে শুরু করে।  অতিরিক্ত আঁটসাঁট হেলমেটের কারণে মাথার ত্বকে ঘাম বেশি বসে, একই সঙ্গে হেলমেট খোলার সময় চুলেও টান পড়ে। ফলে চুলের ক্ষতি হয়। 

জাভেদ হাবিব মনে করেন, হেলমেট হওয়া দরকার আরামদায়ক। তাছাড়া নিয়মিত হেলমেট পরতে হলে, চুলের যত্নে প্রতিদিনই শ্যাম্পু করতে হবে। এতে ঘাম জমে মাথার ত্বকে সংক্রমণের ঝুঁকি কমে যায়।

ভেজা চুলে হেলমেট পরা উচিত নয় বলে জানান জাভেদ। নিয়মিত শ্যাম্পু করার পাশাপাশি চুলে যাতে ঘাম না বসে সে জন্য সুতির কাপড় মাথায় বেঁধে নেওয়া যেতে পারে। একই সঙ্গে হেলমেটের পরিচ্ছন্নতার বিষয়েও লক্ষ রাখা জরুরি। হেলমেটের ভেতরের অংশে যে নরম প্যাড থাকে, সেখানেও ঘাম লেগে থাকে। ঠিকমতো পরিষ্কার করা না হলে সেখান থেকেও মাথার ত্বকে সংক্রমণ হতে পারে। সপ্তাহে একদিন চুলের যত্নে অ্যালোভেরা জেল মাখার পরামর্শ দেন এই কেশ বিশেষজ্ঞ। 

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম