বরিশালের ঐতিহ্যবাহী মরিচ ভাজি খেয়েছেন আগে?

জীবনযাপন ডেস্ক
০৭ আগস্ট ২০২৫, ২৩:১৮আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ২৩:১৮

প্রথম শুনতেই মনে হতে পারে, কাঁচা মরিচ ভাজি? নিশ্চয়ই খুব ঝাল হবে! কিন্তু বরিশালের এই অনন্য পদটিকে কিন্তু চেনা ছকে ফেলা যাবে না। নারকেল, পেঁয়াজ আর চিংড়ির তৈরি পদটি খেতে কিন্তু মোটেই ঝাল নয়। রেসিপি জেনে নিন। 

যা যা লাগবে

কাঁচা মরিচ – ১০০ গ্রাম (মাঝারি ঝাঁজের, ফালি করে কাটা)
নারকেল কোরানো – ১/২ কাপ (তাজা হলে ভালো)
পেঁয়াজ কুচি – ১ কাপ
রসুন বাটা – ১ চা চামচ
হলুদ গুঁড়া – ১/২ চা চামচ
লবণ – স্বাদমতো
সরিষার তেল – ২ টেবিল চামচ
চিংড়ি – ১/২ কাপ (ভেজে নেওয়া)
শুকনা মরিচ – ১–২টা (গোটা অবস্থায়)

যেভাবে তৈরি করবেন

কাঁচা মরিচ ফালি করে একটু লবণ দিয়ে গরম পানিতে ১–২ মিনিট ভাপিয়ে নিন বা হালকা সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন। এতে ঝাঁজ অনেকটা কমে যাবে। কড়াইয়ে সরিষার তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিন। হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। এবার রসুন বাটা, হলুদ গুঁড়া ও সামান্য লবণ দিয়ে কষিয়ে নিন। গোটা শুকনা মরিচ ফেটে দিন। মসলা কষানো হলে কোরানো নারকেল যোগ করুন। ২–৩ মিনিট নেড়ে নিন। এরপর ভাপানো কাঁচা মরিচ দিয়ে দিন। ভালোভাবে নেড়ে একসাথে কষান। চিংড়ি হালকা ভেজে নিয়ে

সব উপকরণ ভালোভাবে কষিয়ে নিন যতক্ষণ না তেল উঠে আসে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের