বাসায় সুশি বার্গার বানানোর সহজ উপায়

জীবনযাপন ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৮আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৮

সুশি বার্গার শুনলেই মনে হয়, বাসায় কি বানানো যাবে? যদি বানানোর প্রক্রিয়া নিজের মতো সহজ করে নেওয়া যায়, তবে ততটা কষ্ট হয় না। বেসিক সুশি বার্গার এক দুইবার বাসায় বানানোর চেষ্টা করলে আপনার পরিবারের নিত্য নতুন খাবারের তালিকায় যুক্ত হতে পারে খুবই মজার এই খাবারটি।

উপকরণ

রাইসের জন্য:

সুশি বা ছোট বীজের বাসমতি/জাপানি চাউল– ১ কাপ

ভিনেগার– ১ টেবিল চামচ

চিনি– ১ চা চামচ

লবণ– পরিমাণমতো

ফিলিং এর জন্য:

অ্যাভোকাডো স্লাইস– ৩-৪টি ছোট টুকরো

তাজা শাকসবজি– গাজর, শসা, ক্যাপসিকাম বা সিমলা মরিচ

প্রোটিন– সেদ্ধ চিংড়ি, টোফু, চিকেন

বার্গার সাজানোর জন্য:

নরি শিট– ১-২ টুকরো

ময়োনেজ বা স্পাইসি সস– ২ টেবিল চামচ

লেটুস বা খাওয়া যায় এমন সবজি পাতা

প্রস্তুত প্রণালী:

প্রথমে সুশি রাইস প্রস্তুত করে নিতে হবে। সুশি চাল ভালো করে ধুয়ে নিন। এক কাপ চালের সঙ্গে দেড় কাপ পানি দিয়ে হালকা আঁচে রান্না করুন। চাল হালকা সেদ্ধ রাখতে হবে যাতে খুব নরম না হয়। ভিনেগার, চিনি ও লবণ মিশিয়ে ঠাণ্ডা করুন। এরপর বার্গার বেস তৈরি করতে হবে। ভেজা হাতে সেদ্ধ করা চাল নিয়ে ছোট বাটি বা হাত দিয়ে প্যাটি তৈরি করুন। প্রতিটি প্যাটির মধ্যে সামান্য লেটুস বা সবজি রাখুন। এরপর রাইস প্যাটির ওপরে প্রোটিন (চিকেন, চিংড়ি, টোফু) রাখুন। অ্যাভোকাডো ও অন্যান্য সবজি স্লাইস যোগ করুন। উপরে আরেকটি রাইস প্যাটি দিয়ে চাপ দিন। এরপর বার্গারের চারপাশ নরি শিট দিয়ে মোড়ান যাতে ধরে থাকে।

পরামর্শ:

রাইস ঠাণ্ডা হলে ভালো ধরে। প্রোটিন ও সবজি পাতলা কেটে রাখলে সহজে খাওয়া যায়। একটু ক্রিস্পি করতে চাইলে হালকা গ্রিল করে নিতে পারেন।

/এমএম/
সম্পর্কিত
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
ঈদের ভারী খাবারের পর স্বস্তি দেবে লাউ-চিংড়ি
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি