এই উৎসবে নিজ হাতে সুস্বাদু গোলাপজাম

জীবনযাপন ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৮আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৮

গোলাপজাম অনেকটা গুলাব জামুনের মতো, তবে এর ভেতরটা নরম আর হালকা লালচে–বাদামি হয়। বাঙালির উৎসব আয়োজনে এর বিকল্প নেই। আর সেটি যদি হয় নিজের ঘরে তৈরি করা, তাহলে তো কথাই নেই। আজকাল বাইরের চেয়ে বাসায় বানানো ডেজার্টের চাহিদা বেশি। নিচে সহজ রেসিপি রইলো, এই ছুটিতে বানিয়ে তাক লাগিয়ে দিতে পারেন পরিবারের সদস্য-বন্ধু-স্বজনদের।

উপকরণ

ডো-এর জন্য: ডো তৈরিতে লাগবে খোয়া (মাওয়া) ১ কাপ, ময়দা ২ টেবিলচামচ, সুজি ১ টেবিলচামচ, বেকিং পাউডার আধা চা-চামচ, ঘি/তেল ১ টেবিলচামচ এবং দুধ ২–৩ টেবিলচামচ (ডো বাঁধার জন্য)।

সিরার জন্য: মিষ্টি বানাবেন সিরা লাগবে না? এতে চিনি ২ কাপ, পানি ২ কাপ, এলাচ ২–৩টা, গোলাপ জল আধা চা-চামচ।

ভাজার জন্য: লাগবে সাদা তেল– প্রয়োজনমতো। এই উৎসবে নিজ হাতে সুস্বাদু গোলাপজাম প্রস্তুত প্রণালী

চিনি ও পানি জ্বাল দিন। ৮–১০ মিনিট ফুটিয়ে পাতলা সিরা বানান। এলাচ ও গোলাপ জল দিয়ে নামিয়ে রাখুন। এলাচ দিয়ে বেশিক্ষণ ফুটাবেন না। খোয়া হাতে মেখে নরম করুন। এর সঙ্গে ময়দা, সুজি, বেকিং পাউডার ও ঘি মিশিয়ে নিন। অল্প অল্প দুধ দিয়ে মাঝারি নরম ডো বানান। ডো থেকে ছোট ছোট লেচি নিয়ে মসৃণ গোল বা লম্বাটে যেরকম চান সেরকম আকারে গড়ুন। খেয়াল রাখবেন—কোনও ফাটল যেন না থাকে, নাহলে ভাজার সময় ফেটে যাবে। কড়াইতে মাঝারি আঁচে তেল গরম করুন। এরপর গোলাপজামগুলো ধীরে ধীরে ছাড়ুন। খুব বেশি আঁচ হলে বাইরেটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে। বাদামি–লালচে রঙ হলে তুলে গরম সিরায় ডুবিয়ে রাখুন। কমপক্ষে ২–৩ ঘণ্টা ভিজিয়ে রাখুন। তৈরি হয়ে গেল নরম গোলাপজাম।

এই গোলাপজাম ঠাণ্ডা বা হালকা গরম, দুইভাবেই পরিবেশন করা যায়। চাইলে ওপরে বাদাম ছিটিয়ে দিতে পারেন। গোলাপজাম আর গুলাব জামুনের পার্থক্য আছে। গোলাপজাম মূলত বাংলাদেশে জনপ্রিয়। আকারে একটু বড় বা লম্বাটে হয়। রঙ হয় লালচে–বাদামি। ভেতরটা তুলনামূলক নরম ও ভিজে থাকে। গোলাপ জল দিয়ে সিরা বানানো হয়, তাই হালকা গোলাপের ঘ্রাণ থাকে। আর গুলাব জামুন ভারত ও পাকিস্তানে বেশি জনপ্রিয়। আকারে ছোট ও গোল হয়। রঙ হয় গাঢ় বাদামি বা প্রায় কালচে। ভেতরটা কিছুটা শক্ত বা স্পঞ্জি ধাঁচের। সাধারণত সিরায় গোলাপ জল না দিয়ে এলাচ বা কেশর ব্যবহার করা হয়।

/এমএম/
সম্পর্কিত
ঈদের ভারী খাবারের পর স্বস্তি দেবে লাউ-চিংড়ি
গরমে প্রশান্তি দেবে জিরা-তেঁতুলের ঠাণ্ডা পানীয়
রাজকীয় স্বাদের বিন্দি কাবাব
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের