দিনের শুরু হোক কন্টিনেন্টাল ব্রেকফাস্ট দিয়ে 

সকাল সকাল রুটি, পরোটা, ভাজি আর ডিমের নাশতা থেকে মাঝে মধ্যে একটু আলাদা কিছু হলে খাওয়ার রুচি বাড়ে। বাইরে রেস্টুরেন্টে যেসব নাশতার প্লেট ৫শ টাকা পর্যন্ত, সেসব চাইলেই বাসায় বানিয়ে ফেলতে পারেন চট করে। অবাক হচ্ছেন! কী থাকে এসব খাবারে, জেনে বানিয়ে ফেলুন। পরিবারের সদস্যদের বিশেষ দিনে সকাল সকাল টেবিলে এই নাশতা পেলে তার দিনটি বিশেষ হয়ে উঠবে আপনার কল্যাণে। 

জীবনযাপন ডেস্ক
২০ অক্টোবর ২০২৫, ০৮:০৪আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৮:০৪

যেকোনও খাবারের নামকরণের পেছনে এলাকার একটা অবদান থাকে। কারণ, সেখানকার নাগরিকের খাদ্যাভ্যাসের ধরণ বুঝা যায় ওই খাবারের মাধ্যমে। কন্টিনেন্টাল ব্রেকফাস্ট নামটারও একটা মজার ইতিহাস আছে। আর সেটা ইউরোপের মানচিত্র আর খাবারের সংস্কৃতির সাথেই জড়িত। 

ব্রিটিশরা যখন দ্য কনটিনেন্ট বলতেন তখন সেটা দ্বারা ইউরোপের মূল ভূখণ্ডকে বুঝানো হতো। যেমন  ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানি ইত্যাদি দেশ। আমরা দেখলাম ইংলিশে একটু ভারী খাবারের চল আর কন্টিনেন্টালে ঠিক উল্টো। ১৯শ শতকে ব্রিটিশ পর্যটকেরা ইউরোপে ভ্রমণে গেলে দেখত— ইউরোপীয়রা সকালের নাশতায় ইংরেজদের মতো ভারী খাবার (ডিম, বেকন, সসেজ) খায় না। বরং তারা হালকা কিছু খায়। হালকা ও সহজে তৈরি করা যায় এমন একটি সকালের নাশতা— ইউরোপের অনেক দেশে এটি খুব জনপ্রিয়। এখানে সাধারণত থাকে পাউরুটি বা পেস্ট্রি, ফল, ডিম, জুস বা কফি। চলুন তৈরি করে ফেলি একজনের জন্য কন্টিনেন্টাল ব্রেকফাস্ট-

উপকরণ

পাউরুটি/ক্রসাঁ/পেস্ট্রি— ১টা

মাখন ও জ্যাম— পরিমাণমতো

সেদ্ধ ডিম বা পোচ— ১টা 

টাটকা ফল— আপেল/কলা/আঙুর/কমলা (যেকোনও দুইটা)

কমলার জুস বা দুধ— ছোট ১ কাপ

কফি বা চা— ১ কাপ

প্রস্তুত প্রণালি

পাউরুটি টোস্ট করুন বা ক্রসাঁ টোস্ট করুন— হালকা গরম ও খাস্তা হলে সবচেয়ে ভালো লাগে।

মাখন বা জ্যাম দিয়ে পরিবেশনের জন্য আলাদা করে রাখুন।

ডিম সেদ্ধ করে নিতে হবে বা পোচ করেও পরিবেশন করতে পারেন।

ফলগুলো ধুয়ে কেটে নিয়ে ছোট ছোট বাটিতে রাখুন। এক গ্লাস কমলার জুস বা এক কাপ দুধ গ্লাসে ঢালুন। কফি বা চা তৈরি করে সঙ্গে পরিবেশন করুন।

/এমএম/
সম্পর্কিত
ঈদের ভারী খাবারের পর স্বস্তি দেবে লাউ-চিংড়ি
গরমে প্রশান্তি দেবে জিরা-তেঁতুলের ঠাণ্ডা পানীয়
রাজকীয় স্বাদের বিন্দি কাবাব
সর্বশেষ খবর
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের