চুলায় দীর্ঘ রান্নার ঝামেলা ছাড়াই বানান নরম ভাপা সন্দেশ

জীবনযাপন ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫

মিষ্টি খেতে ভালোবাসেন? ছানা দিয়ে তৈরি সন্দেশ বাঙালির পছন্দের মিষ্টির তালিকায় বরাবরই ওপরের দিকে। তবে চুলায় দীর্ঘক্ষণ রান্না না করেও তৈরি করা যায় নরম ও মোলায়েম ভাপা সন্দেশ। ঘরোয়া উপকরণে সহজ এই মিষ্টি উৎসব, অতিথি আপ্যায়ন কিংবা পরিবারের জন্য বিশেষ কোনও দিনে বানিয়ে নিতে পারেন।

যা লাগবে

ভাপা সন্দেশ তৈরির জন্য লাগবে ১ লিটার দুধ থেকে তৈরি ছানা, আধা কাপ চিনি বা স্বাদ অনুযায়ী, ২ টেবিল চামচ গুঁড়ো দুধ, ১ টেবিল চামচ সুজি, ১ চা চামচ ঘি এবং এক-চতুর্থাংশ চা চামচ এলাচ গুঁড়ো। সাজানোর জন্য ১ টেবিল চামচ করে কুচি করা পেস্তা ও কাঠবাদাম এবং সামান্য কেশর নিতে পারেন।

যেভাবে তৈরি করবেন

প্রথমে দুধ ফুটিয়ে তাতে লেবুর রস দিয়ে ছানা তৈরি করে নিন। ছানা পাতলা কাপড় বা ছাঁকনিতে রেখে পানি ঝরিয়ে নিন। এরপর ছানাটি ২০ থেকে ৩০ মিনিট ঝুলিয়ে রাখুন, যাতে অতিরিক্ত পানি বেরিয়ে যায়।

পানি ঝরে গেলে ছানা একটি বড় পাত্রে নিয়ে হাতে ভালোভাবে মথে মসৃণ করে নিন। প্রায় আট থেকে ১০ মিনিট মথতে হবে। ছানা যত ভালোভাবে মসৃণ হবে, সন্দেশের গঠনও তত নরম ও মোলায়েম হবে।

এবার মসৃণ ছানার সঙ্গে চিনি, গুঁড়ো দুধ, সুজি, ঘি ও এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর আরও প্রায় পাঁচ মিনিট মথে এমন একটি নরম ও মসৃণ মিশ্রণ তৈরি করুন, যাতে কোনও দলা না থাকে।

মিশ্রণ থেকে ছোট ছোট অংশ নিয়ে গোল করে বা পছন্দের ছাঁচে চেপে সন্দেশের আকার দিন। ওপর থেকে কুচি করা পেস্তা, কাঠবাদাম ও সামান্য কেশর দিয়ে সাজিয়ে নিন।

এবার একটি ভাপানোর পাত্রে পানি গরম করুন। ভেতরে একটি স্ট্যান্ড বসিয়ে তার ওপর সন্দেশগুলো সাজিয়ে দিন। পাত্রের ঢাকনা ভালোভাবে বন্ধ করে মাঝারি আঁচে ১২ থেকে ১৫ মিনিট ভাপ দিন। এই সময় ঢাকনা খোলার চেষ্টা করবেন না। এতে ভাপের তাপমাত্রা কমে গিয়ে সন্দেশের গঠন নষ্ট হতে পারে।

সময় হয়ে গেলে চুলা বন্ধ করে আরও পাঁচ মিনিট ঢাকনা বন্ধ অবস্থায় রেখে দিন। এরপর সন্দেশ বের করে ঠান্ডা হতে দিন। পুরোপুরি ঠান্ডা হলে কিছুক্ষণ ফ্রিজে রেখে পরিবেশন করলে আরও ভালো লাগবে।

ছানা ভালোভাবে মথে নেওয়াই নরম ভাপা সন্দেশ তৈরির অন্যতম রহস্য। ছানায় অতিরিক্ত পানি থাকলে সন্দেশের গঠন ঠিক নাও হতে পারে। আবার মিশ্রণে প্রয়োজনের চেয়ে বেশি পানি বা দুধ ব্যবহার করাও ঠিক নয়। আর ভাপ দেওয়ার সময় ঢাকনা না খোলার বিষয়টিও মনে রাখা জরুরি। এভাবেই সহজে ঘরেই তৈরি করে নিতে পারেন নরম, মোলায়েম ও সুস্বাদু ভাপা সন্দেশ।

/এমএএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিশার মৃত্যু মামলায় নতুন মোড়, এফআইআরে রিয়া চক্রবর্তীসহ একাধিক তারকার নাম
দিশার মৃত্যু মামলায় নতুন মোড়, এফআইআরে রিয়া চক্রবর্তীসহ একাধিক তারকার নাম
ঔপনিবেশিক ইতিহাস ও বহুধর্মীয় সংস্কৃতির স্মৃতিগাঁথা সৈয়দপুরের ক্যাথলিক গির্জা
ঔপনিবেশিক ইতিহাস ও বহুধর্মীয় সংস্কৃতির স্মৃতিগাঁথা সৈয়দপুরের ক্যাথলিক গির্জা
স্মার্ট টিভিতে গোপনে নজরদারির অভিযোগ, যা বলছে এলজি
স্মার্ট টিভিতে গোপনে নজরদারির অভিযোগ, যা বলছে এলজি
চালু হলো বিশ্বের প্রথম উড়ন্ত সরীসৃপের জাদুঘর
চালু হলো বিশ্বের প্রথম উড়ন্ত সরীসৃপের জাদুঘর
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে