চালু হলো বিশ্বের প্রথম উড়ন্ত সরীসৃপের জাদুঘর

আন্তর্জাতিক ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫

ডাইনোসরের যুগের অন্যতম রহস্যময় ও বিস্ময়কর প্রাণী ছিল ‘টেরোসর’ বা ডানাওয়ালা উড়ন্ত সরীসৃপ। প্রায় ১৩ কোটি বছর আগে সুদূর অতীতে আকাশে রাজত্ব করা এই প্রাগৈতিহাসিক প্রাণীদের ইতিহাস এবার জীবন্ত হয়ে উঠেছে চোখের সামনে। উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে যাত্রা শুরু করেছে বিশ্বের প্রথম ‘টেরোসর জাদুঘর’।

রবিবার সিনচিয়াংয়ের হামি অঞ্চলের একটি জাতীয় জিওপার্কে এই বিজ্ঞান জাদুঘরটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়। ভূ-বিজ্ঞানীদের কাছে এই হামি অঞ্চলটি টেরোসরের জীবাশ্ম বা ফসিলের এক অক্ষয় ভাণ্ডার হিসেবে বিশ্বজুড়ে পরিচিত।

মরুভূমির বুকে ওপর থেকে দেখলে মনে হবে, যেন কয়েকটি টেরোসরের ডিম পাশাপাশি সাজিয়ে রাখা হয়েছে। প্রায় ৪ হাজার ৬০০ বর্গমিটার আয়তনের এই পুরো জাদুঘরটি ডিম্বাকৃতির ছয়টি সুবিশাল প্রদর্শনী হলে বিভক্ত।

চায়নিজ অ্যাকাডেমি অব সায়েন্সেস (সিএএস)-এর ইনস্টিটিউট অব ভার্টিব্রেট প্যালেওন্টোলজি অ্যান্ড প্যালিওঅ্যানথ্রোপোলজির গবেষকরা দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে উদ্ধার অভিযান চালিয়ে যেসব বিরল জীবাশ্ম সংগ্রহ করেছেন, তার এক বিশাল সম্ভার রাখা হয়েছে এখানে।

চালু হলো বিশ্বের প্রথম উড়ন্ত সরীসৃপের জাদুঘর

দর্শকদের চমকে দিতে জাদুঘরটিতে স্থান পেয়েছে বিশ্বের প্রথম ত্রিমাত্রিক উপায়ে সংরক্ষিত টেরোসরের ডিম ও ভ্রূণের জীবাশ্ম। পাশাপাশি বিশাল আকৃতির বেশ কিছু টেরোসর জীবাশ্ম প্রথমবারের মতো সাধারণ মানুষের প্রদর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে। সবগুলো বিরল ফসিল একসঙ্গে এভাবে প্রদর্শনের ঘটনা এটিই প্রথম। এর মাধ্যমে ১৩ কোটি বছর আগের ক্রিটেসিয়াস যুগের উড়ন্ত প্রাণীদের জীবনযাত্রা, আবহাওয়া ও বিবর্তনের গল্প একই ছাদের নিচে ফুটিয়ে তোলা হয়েছে।

এই ঐতিহাসিক উদ্যোগ প্রসঙ্গে সিএএস ইনস্টিটিউটের প্রধান সু সিং জানান, বিশ্বজুড়ে টেরোসর সংক্রান্ত গবেষণায় চীনের অগ্রগামী ভূমিকারই প্রতীক এই জাদুঘর। সেই সঙ্গে এটি সাধারণ মানুষকে প্রাগৈতিহাসিক জীবনের রহস্য রূপকথার মতো কাছ থেকে অনুভবের এক অনন্য সুযোগ করে দিচ্ছে।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ভারী বৃষ্টিতে চীনের হাইনানে বন্ধ স্কুল ও পর্যটন কেন্দ্র
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
দিশার মৃত্যু মামলায় নতুন মোড়, এফআইআরে রিয়া চক্রবর্তীসহ একাধিক তারকার নাম
দিশার মৃত্যু মামলায় নতুন মোড়, এফআইআরে রিয়া চক্রবর্তীসহ একাধিক তারকার নাম
ঔপনিবেশিক ইতিহাস ও বহুধর্মীয় সংস্কৃতির স্মৃতিগাঁথা সৈয়দপুরের ক্যাথলিক গির্জা
ঔপনিবেশিক ইতিহাস ও বহুধর্মীয় সংস্কৃতির স্মৃতিগাঁথা সৈয়দপুরের ক্যাথলিক গির্জা
স্মার্ট টিভিতে গোপনে নজরদারির অভিযোগ, যা বলছে এলজি
স্মার্ট টিভিতে গোপনে নজরদারির অভিযোগ, যা বলছে এলজি
চুলায় দীর্ঘ রান্নার ঝামেলা ছাড়াই বানান নরম ভাপা সন্দেশ
চুলায় দীর্ঘ রান্নার ঝামেলা ছাড়াই বানান নরম ভাপা সন্দেশ
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে