ব্যায়াম করা বন্ধ করে দিলে কি চর্বি বাড়ে?

জীবনযাপন ডেস্ক
১৬ অক্টোবর ২০২৬, ১৭:৩৩ আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১৭:৩৩

নিয়মিত ব্যায়াম করার পর হঠাৎ তা বন্ধ করে দিলে শরীরে নানা পরিবর্তন দেখা দিতে পারে। পেশির গঠন আগের মতো টানটান না থাকা কিংবা শরীরে চর্বি বেড়ে যাওয়ার মতো পরিবর্তন অনেকের মনেই প্রশ্ন জাগায়, ব্যায়াম বন্ধ করলে কি পেশি চর্বিতে পরিণত হয়? বিশেষজ্ঞদের মতে, এই ধারণা সম্পূর্ণ ভুল।

ইউনিভার্সিটি অব লেস্টারের পেশির শারীরবৃত্তীয় প্রক্রিয়াবিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক লেই ব্রিন বলেন, “এটি সত্য নয়।” তবে যারা দীর্ঘদিন ব্যায়াম থেকে বিরত থাকেন, তাদের কাছ থেকে তিনি প্রায়ই এমন কথা শুনতে পান। তাদের অনেকেরই মনে হয়, পেশি আগের তুলনায় নরম হয়ে গিয়েছে কিংবা শরীরের গঠন আর আগের মতো টানটান নেই।

পেশি ও চর্বি কি একে অন্যে রূপান্তরিত হয়?

বাস্তবে পেশি ও চর্বি সম্পূর্ণ আলাদা ধরনের টিস্যু। মানবদেহে এমন কোনও পরিচিত জৈবিক প্রক্রিয়া নেই, যার মাধ্যমে পেশি সরাসরি চর্বিতে বা চর্বি পেশিতে পরিণত হয়। অধ্যাপক ব্রিনের মতে, ব্যায়াম বন্ধ করার পর শরীরে যে পরিবর্তনগুলি দেখা যায়, সেগুলিই এই ভুল ধারণার জন্ম দেয়।

বিশেষ করে ওয়েট ট্রেনিং বা ভারোত্তোলনের মতো প্রতিরোধমূলক ব্যায়াম বন্ধ করে দিলে ধীরে ধীরে পেশির পরিমাণ কমতে পারে। একই সঙ্গে ব্যায়ামের পরিমাণ কমে যাওয়ার পরও যদি আগের মতো খাবার খাওয়া চলতে থাকে, তা হলে শরীরে প্রয়োজনের তুলনায় বেশি ক্যালোরি জমা হতে পারে। এর ফলে শরীরে চর্বির পরিমাণ বাড়তে পারে।

অর্থাৎ, পেশির পরিমাণ কমে যাওয়া এবং চর্বি বেড়ে যাওয়ার ঘটনা একই সময়ে ঘটতে পারে। এই দুই পরিবর্তনের কারণে মনে হতে পারে, পেশিই বুঝি চর্বিতে পরিণত হচ্ছে। কিন্তু বাস্তবে পেশি ও চর্বির মধ্যে এমন কোনও রূপান্তর ঘটে না।

ব্যায়াম থেকে বিরতি নিলে শরীরে কী হয়?

কয়েক সপ্তাহ নিয়মিত ব্যায়াম না করলেও দৈনন্দিন জীবনে সক্রিয় থাকলে শরীরে তুলনামূলকভাবে কম পরিবর্তন দেখা যেতে পারে। অন্যদিকে, চোট বা আঘাতের কারণে দীর্ঘদিন সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকতে হলে পেশির পরিমাণ ও শরীরের গঠনে আরও স্পষ্ট পরিবর্তন দেখা দিতে পারে।

তবে শরীরে কী ধরনের পরিবর্তন হবে, তা নির্ভর করে ব্যায়ামের ধরন, দৈনন্দিন শারীরিক সক্রিয়তা, খাদ্যাভ্যাস এবং বিরতির সময়কালের ওপর। তাই ব্যায়াম বন্ধ করলেই সবার শরীরে একই রকম পরিবর্তন হবে, এমনটা নয়।

বিরতির সময় খাদ্যাভ্যাস কেমন হবে?

ব্যায়াম থেকে বিরতি নিলেও খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া জরুরি। অধ্যাপক ব্রিনের পরামর্শ, এ সময় পর্যাপ্ত প্রোটিন খাওয়ার অভ্যাস বজায় রাখতে হবে। পাশাপাশি শারীরিক সক্রিয়তা কমে গেলে প্রয়োজন অনুযায়ী ক্যালোরি গ্রহণের পরিমাণ সামান্য কমানো যেতে পারে। তবে ক্যালোরি কমানোর ক্ষেত্রে শরীরের প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি যেন না হয়, সেদিকেও খেয়াল রাখা দরকার।

পেশি ও চর্বির পরিমাণে পরিবর্তন কি উদ্বেগের কারণ?

আমাদের শরীর প্রতিনিয়ত পরিবর্তিত হয়। ব্যায়ামের রুটিনে বিরতি এলে পেশি ও চর্বির পরিমাণে সামান্য ওঠানামা হওয়া স্বাভাবিক। অধ্যাপক ব্রিনের মতে, কয়েক মাস ও বছরের পরিসরে নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় থাকলে এই ধরনের সামান্য পরিবর্তন নিয়ে সাধারণত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।

তাই ব্যায়াম বন্ধ করলে পেশি চর্বিতে পরিণত হয় এমন ধারণা থেকে বেরিয়ে আসা জরুরি। বরং শরীরের পেশি ধরে রাখতে নিয়মিত শারীরিক সক্রিয়তা, পর্যাপ্ত প্রোটিন গ্রহণ এবং ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়াই বেশি গুরুত্বপূর্ণ।

/এমএএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী
অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা