পার্লারে যাওয়ার সময় নেই? ৩ ধাপেই ফিরুক ত্বকের উজ্জ্বলতা

জীবনযাপন ডেস্ক
১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৫ আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৫

কাজের চাপে পার্লারে যাওয়ার ফুরসত মেলেনি, অথচ দুয়ারে কড়া নাড়ছে দুর্গাপূজা! উৎসবের সাজে মুখে চাই ঝলমলে আভা। শেষ মুহূর্তে ত্বকের যত্ন নিতে বেশি সময় খরচ করারও প্রয়োজন নেই। রাতে মাত্র তিন ধাপে সেরে নিতে পারেন রূপচর্চা। ঘরোয়া উপকরণে ত্বকের পরিচর্যা করে ক্লান্তির ছাপ কমাতে এবং ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখতে পারেন।

প্রথম ধাপ: মুখ পরিষ্কার করা

সারাদিন ঘোরাঘুরির পর বাড়ি ফিরে প্রথমেই মাইসেলার ওয়াটার দিয়ে মুখের মেকআপ তুলে ফেলুন। তার পর ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখ পরিষ্কার করুন। ত্বক থেকে ময়লা ও মেকআপের অবশিষ্টাংশ দূর করার পরেই শুরু হবে পরের ধাপ।

দ্বিতীয় ধাপ: হালকা হাতে ম্যাসাজ

এ বার মুখে ম্যাসাজের পালা। শুষ্ক ত্বক হলে দুধের সর, আর তৈলাক্ত বা মিশ্র ত্বক হলে অ্যালোভেরা জেল দিয়ে মিনিট পাঁচেক হালকা হাতে মুখ ম্যাসাজ করে নিন। এখন বাতাসে আর্দ্রতা কমতে শুরু করেছে। ফলে ত্বকে টান ধরছে। দুধের সরের সঙ্গে কাঠবাদামের তেল মিশিয়ে নিয়েও মাসাজ করতে পারেন। পাঁচ মিনিট হালকা হাতে মুখে ম্যাসাজ করুন। শেষে ভেজা নরম তোয়ালে দিয়ে আলতো করে মুখ মুছে নিন। ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন ভালো হয়। তার ফলে ত্বকের ক্লান্তিভাব কমে।

তৃতীয় ধাপ: ফেসপ্যাক

এখন মুখে ফেসপ্যাক লাগান। ফেসপ্যাক ত্বকের উজ্জ্বলতা ফেরায়। তাই ত্বকের ধরন বুঝে বেছে নিন ফেসপ্যাক। এক চামচ বেসন ও এক চামচ মুলতানি মাটি পানিতে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। মুখে ও গলায় লাগিয়ে পাঁচ থেকে সাত মিনিট রাখুন। পুরোপুরি শুকিয়ে যাওয়ার আগেই ধুয়ে ফেলুন। ত্বক শুষ্ক হলে মুলতানি মাটির পরিবর্তে ওট্‌সের সঙ্গে সামান্য কাঁচা দুধ ও মধু মিশিয়ে নরম প্যাক তৈরি করুন। ব্যবহারের আগে উপকরণটি ত্বকের ছোট অংশে পরীক্ষা করে নিন। জ্বালা বা অস্বস্তি হলে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলুন।

রূপচর্চার শেষে ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না। এই টোটকায় মুখের কালচে ভাব কমাবে। ত্বকে আর্দ্রতার মাত্রাও বাড়াবে।

তবে মনে রাখবেন, ঘরোয়া উপকরণ ব্যবহার করলেই রাতারাতি ত্বকের কালচে ভাব দূর হবে না। নিয়মিত ও কোমল পরিচর্যা ত্বককে সতেজ এবং উজ্জল করবে।

/এমএএল/
সম্পর্কিত
মেকআপ ছাড়াই ত্বকে আসুক স্বাভাবিক উজ্জ্বলতা
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে যা করেন ইয়ামি গৌতম
ঠোঁটের শুষ্কতা ও কালচে ভাব কমাতে পারে যে ৫ চর্চা
সর্বশেষ খবর
মিরাকল মাইক: মাথাবিহীন যে মোরগ বেঁচেছিল ১৮ মাস
মিরাকল মাইক: মাথাবিহীন যে মোরগ বেঁচেছিল ১৮ মাস
ছয় মাসের শিশুকে নিয়ে ভারত সফর, অভিজ্ঞতা ভাগ করলেন আমেরিকান মা
ছয় মাসের শিশুকে নিয়ে ভারত সফর, অভিজ্ঞতা ভাগ করলেন আমেরিকান মা
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার
আবাসিক হোটেলে ইয়াবাসহ গ্রেফতার দুই পুলিশ সদস্য
আবাসিক হোটেলে ইয়াবাসহ গ্রেফতার দুই পুলিশ সদস্য
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?