ভাত পুড়ে গিয়েছে? পোড়া গন্ধ দূর করতে কাজে লাগান এই টোটকা

জীবনযাপন ডেস্ক
২৭ অক্টোবর ২০২৬, ১৪:০৩ আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১৪:০৩

রান্না করতে করতে একটু অন্যমনস্ক হলেই হাঁড়ির তলায় ধরে যেতে পারে ভাত। পোলাও কিংবা অন্য কোনও রান্নাও পুড়ে যেতে পারে অসাবধানতায়। খাবারে পোড়া গন্ধ ছড়িয়ে পড়লে স্বাদও হয়ে যায় তিতকুটে। তখন গোটা রান্নাটাই ফেলে দিতে ইচ্ছে করে।

রান্নাঘরের এমন সমস্যার সমাধানে কয়েকটি কৌশল শিখিয়ে দিয়েছেন কলকাতার এক নামী হোটেল চেন-এ দীর্ঘ দিনের রান্নার অভিজ্ঞতাসম্পন্ন রন্ধনশিল্পী মোবাসীর হসন। কী সেই কৌশল?

ভাত বা পোলাওয়ের তলা ধরে গিয়েছে বুঝতে পারলেই গ্যাস বন্ধ করে পাত্রটি নামিয়ে নিন। খুন্তি দিয়ে তলার অংশ ঘাঁটাঘাঁটি করবেন না। তাতে পুড়ে যাওয়া অংশের সঙ্গে ওপরের ভাত মিশে গিয়ে পোড়া গন্ধ ও তিতকুটে স্বাদ আরও ছড়িয়ে পড়তে পারে।

এক টুকরো সাদা পাঁউরুটি ভাত বা পোলাওয়ের উপর রেখে, ঢাকনা দিয়ে দিন। পোড়া গন্ধ, ধোঁয়া সহজে শুষে নেবে পাউরুটি। এতে থাকা

ভাত বা পোলাওয়ের ওপরের অংশে এক টুকরো সাদা পাউরুটি রেখে পাত্রের ঢাকনা বন্ধ করে দিন। পাউরুটিতে থাকা অসংখ্য ছিদ্রই এ সময় কাজে আসবে। কারণ কয়েক মিনিট এভাবে রাখলে বাষ্প ও পোড়া গন্ধ সহজে শুষে নেবে পাউরুটির অসংখ্য ছিদ্র।

পাউরুটির পাশাপাশি পাত্রটি সাবধানে নামিয়ে ভিজে তোয়ালে বা কাপড়ের ওপর রাখুন, যাতে গরম পাত্রের তাপ কিছুটা কমে। নীচের অংশটি খুব তেতে যায় বলেই খাবার পুড়ে যায়। ভিজে কাপড় বা তোয়ালের উপর রাখলে দ্রুত নীচের অংশটি ঠান্ডা হবে।

কয়েক মিনিট পর পোড়া অংশ না ঘেঁটে ওপরের ভাত বা পোলাও আলতো করে তুলে অন্য পরিষ্কার পাত্রে রাখুন। হাঁড়ির তলার কালচে, পুড়ে যাওয়া অংশ ফেলে দিন। খাবারের মধ্যে পোড়া অংশ মিশে গেলে তা থেকে তিতকুটে স্বাদ আসতে পারে।

তরকারি পুড়ে গেলে কী করবেন?

তরকারির তলায় পুড়ে যাওয়ার গন্ধ এলে প্রথমে আঁচ বন্ধ করে পুড়ে যাওয়া অংশ না ঘেঁটে ওপরের তরকারি অন্য পাত্রে তুলে নিন। পোড়া অংশ চেঁছে মেশাবেন না। তারপর স্বাদ ও গন্ধ পরীক্ষা করুন। পোড়া গন্ধ খুব বেশি হলে বা খাবারের স্বাদ অস্বাভাবিক হয়ে গেলে সেটি খাওয়ার ঝুঁকি না নেওয়াই ভালো।

রান্না পুড়ে যাওয়া আটকানোর সবচেয়ে সহজ উপায় হল আঁচ নিয়ন্ত্রণে রাখা, প্রয়োজনমতো নাড়াচাড়া করা এবং রান্নার সময় নজর রাখা। ভিজে তোয়ালে বা পাউরুটি পোড়া খাবারকে পুরোপুরি আগের অবস্থায় ফিরিয়ে দিতে পারে না। এগুলি বড়জোর কিছুটা সাহায্য করে।

/এমএএল/
সম্পর্কিত
দুধের মধ্যে কখন গুড় দিলে দুধটা ফেটে যাবে না
ফুটপাতে মুখরোচক খাবারের রমরমা ব্যবসা, আবর্জনা সরাবে কে?
নুডলস রান্না করলেই দলা পাকায়? জেনে নিন ঝরঝরে করার কৌশল
সর্বশেষ খবর
এনবিআরের নামে ৮ জনের নিয়োগপত্র ভুয়া, সতর্ক থাকার পরামর্শ
এনবিআরের নামে ৮ জনের নিয়োগপত্র ভুয়া, সতর্ক থাকার পরামর্শ
৩ ঘণ্টা পর পোশাক শ্রমিকদের অবরোধ প্রত্যাহার
৩ ঘণ্টা পর পোশাক শ্রমিকদের অবরোধ প্রত্যাহার
প্রশাসনের নির্দেশের পরও মামলা করতে পারেননি কৃষক, বিএনপি নেতাদের বিরুদ্ধে বাধার অভিযোগ
প্রশাসনের নির্দেশের পরও মামলা করতে পারেননি কৃষক, বিএনপি নেতাদের বিরুদ্ধে বাধার অভিযোগ
ড্রোন ও ডিজিটাল টুইন প্রযুক্তি: চীনের হাইওয়ে ব্যবস্থাপনায় এআইয়ের বিপ্লব
ড্রোন ও ডিজিটাল টুইন প্রযুক্তি: চীনের হাইওয়ে ব্যবস্থাপনায় এআইয়ের বিপ্লব
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে এনএসআই প্রধান
আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে এনএসআই প্রধান