রসুন-ধনেপাতার স্বাদে চিংড়ির নতুন পদ গার্লিক কোরিয়েন্ডার প্রন

ফিচার ডেস্ক
০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৫ আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৯

বাঙালির পাতে চিংড়ি মানেই কখনও মালাইকারি, কখনও সর্ষে চিংড়ি, আবার কখনও চিংড়ির ভাপা। তবে চেনা পদ ছেড়ে মাঝেমধ্যে নতুন স্বাদ চেখে দেখতেই পারেন। বাড়িতে অতিথি এলে কিংবা ছুটির দিনে দুপুরের খাবারে চমক আনতে বানিয়ে ফেলুন গার্লিক কোরিয়েন্ডার প্রন। মেক্সিকো ও পুয়ের্তো রিকোর মতো অঞ্চলের রান্নায় রসুন, লেবুর রস ও ধনেপাতার ব্যবহার বেশ পরিচিত। সেই স্বাদের অনুপ্রেরণাতেই তৈরি এই পদ। বানানোও বেশ সহজ, সময়ও লাগে কম।

কী কী লাগবে?

এই পদ বানাতে লাগবে মাঝারি মাপের ১৫-২০টি চিংড়ি, ৩০-৩৫ কোয়া রসুন, এক কাপ কুচি করা ধনেপাতা, আধ কাপ লেবুর রস, ৫-৬ টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, ২ চা চামচ কাঁচামরিচ বাটা, ১ চা চামচ থেঁতো করা গোলমরিচ, ১ চা চামচ অরিগ্যানো এবং স্বাদমতো লবণ।

কীভাবে বানাবেন?

প্রথমে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। এ বার একটি প্যানে ২ টেবিল চামচ অলিভ অয়েল গরম করে তাতে রসুনের কোয়াগুলি হালকা লালচে করে ভেজে তুলে রাখুন। একই প্যানে আঁচ কমিয়ে চিংড়িগুলি অল্প সময়ের জন্য ভেজে নিন। খেয়াল রাখবেন, চিংড়ি বেশি ভাজবেন না। তাতে মাছ শক্ত ও রবারের মতো হয়ে যেতে পারে। কাঁচা ভাব কেটে গেলেই নামিয়ে রাখুন।

এবার ব্লেন্ডারে ভেজে রাখা রসুন, কুচোনো ধনেপাতা, লেবুর রস, বাকি অলিভ অয়েল, মরিচবাটা, অরিগ্যানো, গোলমরিচ ও লবণ দিয়ে ভালো করে বেটে নিন। তৈরি হয়ে যাবে সুগন্ধি গার্লিক কোরিয়েন্ডার সস।

এরপর চিংড়িসহ প্যানটি আবার আঁচে বসিয়ে তৈরি করা সস ঢেলে দিন। অল্প আঁচে কয়েক মিনিট নাড়াচাড়া করে রান্না করুন। সস ফুটে চিংড়ির সঙ্গে ভালোভাবে মিশে গেলেই নামিয়ে নিন। তৈরি গার্লিক কোরিয়েন্ডার প্রন।

গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই নতুন স্বাদের চিংড়ির পদ। চেনা চিংড়ির রান্নায় আসবে রসুন, লেবু ও ধনেপাতার অন্য রকম স্বাদ।

 

/এমএএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রসুন-ধনেপাতার স্বাদে চিংড়ির নতুন পদ গার্লিক কোরিয়েন্ডার প্রন
রসুন-ধনেপাতার স্বাদে চিংড়ির নতুন পদ গার্লিক কোরিয়েন্ডার প্রন
চার্লটন ও নেভিল ভাইদের পর এবার ইতিহাস গড়ার অপেক্ষায় বেলিংহামরা
চার্লটন ও নেভিল ভাইদের পর এবার ইতিহাস গড়ার অপেক্ষায় বেলিংহামরা
সরকারি বাসা ছাড়ার নোটিশে বিপাকে ভাড়াটিয়ারা
সরকারি বাসা ছাড়ার নোটিশে বিপাকে ভাড়াটিয়ারা
জেমসসহ সাত ব্যান্ডের ৭ ঘণ্টার কনসার্ট, কখন ও কোথায়
জেমসসহ সাত ব্যান্ডের ৭ ঘণ্টার কনসার্ট, কখন ও কোথায়
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
এবার বিকল্প পথে রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের পঞ্চম চালান
এবার বিকল্প পথে রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের পঞ্চম চালান
কেন ভারতের এই গ্রামটিকে বলা হয় ‘মিলিয়নিয়ার ভিলেজ’
কেন ভারতের এই গ্রামটিকে বলা হয় ‘মিলিয়নিয়ার ভিলেজ’
এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম
এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম