ঘরেই বানিয়ে নিন মিষ্টি-মুচমুচে কাঁচা পেঁপের ক্যান্ডি

জীবনযাপন ডেস্ক
১১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৮:১৫

বাজারে নানা রকম ক্যান্ডি তো খেয়েছেন। তবে ঘরেই যদি তৈরি করা যায় মিষ্টি, নরম ও চিবোতে মজার কাঁচা পেঁপের ক্যান্ডি, তা হলে মন্দ কী! খুব বেশি উপকরণেরও প্রয়োজন নেই। কাঁচা পেঁপে, চিনি আর সামান্য লেবুর রস দিয়েই বানিয়ে নিতে পারেন সুস্বাদু এই মিষ্টি। শিশুদের টিফিন থেকে শুরু করে বিকালের নাশতা সব সময়েই জমে যাবে ঘরে তৈরি পেঁপের ক্যান্ডি। রইলো সহজ রেসিপি।

উপকরণ

কাঁচা পেঁপে ১ কেজি, চিনি ৭৫০ গ্রাম, পানি ৪ কাপ এবং লেবুর রস ১ টেবিল চামচ।

প্রণালি

প্রথমে কাঁচা পেঁপে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। এবার লম্বা বা নিজের পছন্দমতো আকারে টুকরো করে কাটুন। একটি পাত্রে পানি গরম করে পেঁপের টুকরোগুলো ৫-৭ মিনিট ফুটিয়ে নিন। বেশি সেদ্ধ করবেন না। তার পর পানি ঝরিয়ে পেঁপে ঠান্ডা করে রাখুন।

এবার একটি কড়াইয়ে চিনি ও পানি দিয়ে ফুটিয়ে সিরা তৈরি করুন। সিরা কিছুটা ঘন হয়ে এলে তাতে পেঁপের টুকরোগুলো দিয়ে দিন। কম আঁচে ঢেকে ১৫-২০ মিনিট রান্না করুন। পেঁপের টুকরোগুলো স্বচ্ছ ও নরম হয়ে এলে এবং সিরা ঘন হয়ে এলে লেবুর রস মিশিয়ে আরও ২ মিনিট নেড়ে চুলা বন্ধ করে দিন।

মিশ্রণটি ঠান্ডা হলে পেঁপের টুকরোগুলো ছাঁকনিতে তুলে ৩-৪ ঘণ্টা রেখে দিন, যাতে অতিরিক্ত সিরা ঝরে যায়। এ বার একটি পরিষ্কার প্লেটে বা ট্রেতে টুকরোগুলো আলাদা করে ছড়িয়ে রোদে ২-৩ দিন শুকিয়ে নিন। ভালোভাবে শুকিয়ে গেলে বায়ুরোধী পাত্রে ভরে সংরক্ষণ করুন। তৈরি হয়ে গেলো ঘরোয়া কাঁচা পেঁপের ক্যান্ডি।

 

/এমএএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরেই বানিয়ে নিন মিষ্টি-মুচমুচে কাঁচা পেঁপের ক্যান্ডি
ঘরেই বানিয়ে নিন মিষ্টি-মুচমুচে কাঁচা পেঁপের ক্যান্ডি
সিদ্ধার্থ-কিয়ারার দাম্পত্যে কেমন চলছে রোমান্স, ফাঁস বেডরুমের গোপন খবর
সিদ্ধার্থ-কিয়ারার দাম্পত্যে কেমন চলছে রোমান্স, ফাঁস বেডরুমের গোপন খবর
অপরাধীর হাতে এআই: ঠেকাতে পুলিশের সক্ষমতা কতটা?
অপরাধীর হাতে এআই: ঠেকাতে পুলিশের সক্ষমতা কতটা?
গাড়ি পেয়েছেন বৈভব, কিন্তু চালানোর লাইসেন্স পেতে থাকতে হচ্ছে অপেক্ষায়!
গাড়ি পেয়েছেন বৈভব, কিন্তু চালানোর লাইসেন্স পেতে থাকতে হচ্ছে অপেক্ষায়!
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ