নিজেই বানান মেকআপের টুকিটাকি

সুমাইয়া আখতার
০২ জুলাই ২০২১, ১৬:৩০আপডেট : ০২ জুলাই ২০২১, ১৬:৩০

হুট করেই দেখলেন শেষ হয়ে গেছে মেকআপ বক্সটা। করোনার কারণে বাইরে গিয়েও সাজার উপায় নেই। এদিকে হঠাৎ করে পড়ে গেলো কোনও ওয়েবিনার বা সাক্ষাৎকার। বসতে হবে জুমে। এখন উপায়? চাইলে হাতের কাছে থাকা কিছু টুকিটাকি দিয়েই সারতে পারেন হালকা সাজ।

অ্যালো প্রাইমার
অ্যালোভেরা জেল প্রাকৃতিকভাবেই প্রাইমারের কাজ করে। ত্বকের সূক্ষ্ম রেখাগুলো ঢেকে ত্বককে উজ্জ্বল দেখাবে এটি। ৪ টেবিল-চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ২ টেবিল চামচ গোলাপজল মিশিয়ে একটি পাত্রে সংরক্ষণ করুন। এটিকে প্রাইমার হিসেবে লাগাতে পারবেন।

মুলতানি ফাউন্ডেশন
মুলতানি মাটি ত্বককে গভীর থেকে পরিষ্কার করে। ত্বকের তেলও কমায়। অন্যদিকে কফি ত্বকের দাগ দূর করতে সাহায্য করে। দুই টেবিল চামচ মুলতানি মাটি এবং কফি পাউডারের সঙ্গে এক চামচ হলুদ মিশিয়ে তার মধ্যে চার টেবিল চামচ গোলাপজল মেশান। কাচের পাত্রে সংরক্ষণ করুন। এক মাসেরও বেশি ব্যবহার করতে পারবেন এই ফাউন্ডেশন।

চকোলেট লিপবাম
২ টেবিল চামচ পেট্রোলিয়াম জেলির সঙ্গে ২ টুকরো ডার্ক চকোলেট ভালোভাবে মিশিয়ে নিন। এরপর পছন্দের রঙের লিপস্টিক মিশিয়ে দিন। একটি ছোট পাত্রে রেখে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। ব্যবহার করতে পারবেন অনেক বার।

গোলাপ ব্রাশ
গোলাপের পাতা শুকিয়ে গুড়ো করে নিন। এরপর এর সঙ্গে এক চামচ অ্যারারুট মেশান। হয়ে গেলো গোলাপ ব্রাশ। গোলাপে বিভিন্ন ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা দাগ দূর করে ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে।

/এফএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম