মেকআপের পাঁচটি ভুল

লাইফস্টাইল ডেস্ক
০৬ আগস্ট ২০২১, ১৪:২৮আপডেট : ০৬ আগস্ট ২০২১, ১৪:২৮

ময়েশ্চারাইজার না লাগানো

মেকআপের সবচেয়ে বড় শত্রু শুষ্ক ত্বক। ময়েশ্চারাইজার ছাড়াই ত্বকে মেকআপ বসানো বেশ ঝামেলার। কারণ এতে মেকআপ ঠিকমতো বসে না। তাই মুখটা ঠিকমতো পরিষ্কার করে ময়েশ্চারাইজার ব্যবহার করে তারপর প্রসাধন লাগান।

অতিরিক্ত কনসিলার

মেকআপের আরেকটি বড় ভুল পুরো গালে কনসিলার লাগিয়ে ফেলা। পুরো মুখে না লাগিয়ে যেসব জায়গায় দাগ, সূক্ষ্মরেখা বা ডার্ক সার্কেল আছে, শুধু সেখানেই এটি ব্যবহার করুন। হালকা ধরনের কনসিলার ব্যবহার করুন যা আপনার মধ্যে সতেজ ভাবটা ধরে রাখবে।

ভুল ব্লাশ

ত্বকে লালচে-গোলাপি, কিংবা একটু চকচকে ভাব আনতে ব্লাশ ব্যবহার করা হয়। তবে তা মুখের আকৃতির ওপর নির্ভর করে, তাই আকৃতি অনুযায়ী  ব্লাশ বেছে নিন।

ফাউন্ডেশন ম্যাচ না করা

চেহারা ফুটিয়ে তোলার প্রথম শর্তই হল সঠিক ফাউন্ডেশন। শুধু মুখে নয়, গলায়ও ফাউন্ডেশন লাগান। তাই বলে আবার একগাদা নয়, যতটা না হলেই নয়, ততটাই দিন। ফাউন্ডেশন কেনার আগে দেখে নেবেন ওটা ত্বকের সঙ্গে মানানসই কিনা।

গাঢ় ভ্রু

মেকআপ যেমনই হোক না কেন, ভ্রু ঠিকমতো আঁকা না হলে জমে না। পেন্সিল দিয়ে ভ্রু আঁকার সময় খেয়াল রাখতে হবে যেন বেশি গাঢ় না হয়ে যায়৷ চুলের রঙের থেকে এক শেড হাল্কা রঙ ভ্রু আঁকার জন্য ব্যবহার করুন।

/এমএআর/এফএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম