গরমে তৃপ্তির কাস্টার্ড শট

জীবনযাপন ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৫আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৯

ঘরে অতিথি আপ্যায়নে মিষ্টি, দই, সেমাইয়ের বাইরে একটু ভিন্নতা আনতে এই গরমে চাইলে কাস্টার্ড শটের তুলনা নেই। এটি এত রঙিন ও সুস্বাদু, যে কারও মন টানবে। আর দুধ, ফল, কাস্টার্ড, আইসক্রিমসহ নানা রকমের উপকরণ থাকার কারণে স্বাদও অসাধারণ, বানাতেও সহজ-

উপকরণ

দুই রঙের জেলাটিন, ঘন করা দুধ আধা লিটার, আধা কাপ কনডেন্স মিল্ক, ৪ টেবিল চামচ কাস্টার্ড পাউডার, ভেনিলা আইসক্রিম এবং পছন্দমতো ফল।

জেলাটিন প্রস্তুত করবেন যেভাবে

একটি ছোট বাটিতে জেলাটিন পাউডার নিন। ঠাণ্ডা পানি ঢেলে ৫ থেকে ১০ মিনিট রেখে দিন যাতে জেলাটিন ফুলে নরম হয়। নরম হয়ে যাওয়া জেলাটিনকে হালকা গরম করুন। ধীরে ধীরে নেড়ে গরম করুন যতক্ষণ না পুরোপুরি দানা মিশে মসৃণ হয়ে যায়। ফোটাবেন না। এরপর সেটি ঠাণ্ডা করতে ছোট গ্লাসে ঢেলে নিন।

এবার বাকি প্রস্তুতি

আমাদের দুই রঙের জেলাটিন প্রস্তুত হয়ে গেছে। এবার একটি ছোট সসপ্যানে আগে থেকে ঘন করা দুধ উষ্ণ করুন। এটি ফুটতে দেবেন না, শুধু হালকা গরম হবে। এতে আধা কাপ বা তার একটু বেশি কনডেন্স মিল্ক মিশিয়ে নাড়তে থাকুন। এরপর ৪ চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে মাঝারি আঁচে ধীরে ধীরে নেড়ে ঘন হওয়া পর্যন্ত রান্না করুন। ঘন হয়ে গেলে নরমাল হতে দিন। এরপর ফ্রিজে ১–২ ঘণ্টা রাখলে আরও ভালো ঘন হয়। চিনি খেতে না চাইলে বাড়তি দেওয়ার দরকার নেই।

প্রথমে গ্রিন জেলাটিন, তারপর কাস্টার্ড, তারপর লাল জেলাটিন দিয়ে গ্লাস সাজায়ে আবারও ফ্রিজে রেখে দিন। ঠিক খাওয়ার আগ মুহূর্তে নানা রকম ফল (আপেল, কলা, আঙুর, ড্রাই ফ্রুট) দিয়ে তার ওপরে একটু ভ্যানিলা আইসক্রিম দিয়ে পরিবেশন করতে পারেন।  মনে রাখবেন আপেলের মতো ফল যোগ করতে চাইলে একদম শেষ মুহূর্তে কাটবেন, নাহলে কালো দাগ হয়ে যাবে।

/এমএম/
সম্পর্কিত
ঈদের ভারী খাবারের পর স্বস্তি দেবে লাউ-চিংড়ি
গরমে প্রশান্তি দেবে জিরা-তেঁতুলের ঠাণ্ডা পানীয়
রাজকীয় স্বাদের বিন্দি কাবাব
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের