গরমে তৃষ্ণা মেটাতে আখের রসের জনপ্রিয়তা সবসময়ই বেশি। তবে আখ না থাকলেও সেই স্বাদ ও সতেজতা পাওয়া সম্ভব ঘরেই তৈরি করা একটি বিশেষ পানীয় দিয়ে।
চলুন আজ বানিয়ে ফেলি মজার ‘আখ ছাড়াই আখের পানীয়’, যা দেখতে আর স্বাদে আখের রসের মতোই মনে হবে! সহজ কিছু উপকরণ দিয়ে ঘরেই তৈরি করা যাবে এই রিফ্রেশিং ড্রিংক, যা গরমে দেবে একদম পারফেক্ট কুলিং সলিউশন।
এই পানীয় তৈরিতে প্রথমে কয়েক টুকরো আখের গুড় নিয়ে নেবো। এবার এর সঙ্গে কয়েক ফোটা লেবুর রস, সামান্য বিট লবন, কয়েকটি পুদিনা পাতা এবং পর্যাপ্ত পরিমানে বরফের টুকরো যোগ করবো। সবশেষে পানি দিয়ে মিশ্রণটি তিন মিনিট ব্লেন্ড করে নেবো। ব্যাস ঘরেই তৈরি হয়ে গেল আখের রসের মতোই মিষ্টি, ঠান্ডা ও রিফ্রেশিং পানীয়, যা গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে।
বিশেষজ্ঞদের মতে, সঠিক পরিমাণে উপকরণ ব্যবহার করলে এ ধরনের ঘরোয়া ড্রিংক প্রাকৃতিকভাবে সতেজতা দিতে পারে এবং সহজেই আখের রসের বিকল্প হিসেবে গ্রহণ করা যেতে পারে।
ছোট টিপস:
খুব বেশি লেবু দিলে আখের মতো মিষ্টি ফ্লেভার নষ্ট হয়ে যাবে। চাইলে সামান্য ভাজা জিরার গুঁড়ো এক চিমটি দিলে ‘স্ট্রিট ড্রিংক’ ফিল আসে।









