রান্না করে ফেলুন টমেটো-তেঁতুলের টক ডাল

জীবনযাপন ডেস্ক
১৬ জুলাই ২০২৩, ১৯:৫৯আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১৯:৫৯

সরিষার তেলে মজাদার টক ডাল রান্না করে ফেলতে পারেন। তেঁতুল ও টমেটো দিয়ে রান্না করা এই টক ডাল গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু। জেনে নিন রেসিপি। 

টমেটো-তেঁতুলের টক ডাল। ছবি- কুকপ্যাড

যা যা লাগবে

৬ টেবিল চামচ মুগ ডাল
৩টি মাঝারি আকারের টমেটো
৩-৪টি তেঁতুল
১টি শুকনা মরিচ
৩টি কাঁচা মরিচ
১ চা চামচ সরিষা
১/৪ চা চামচ হলুদের গুঁড়া
স্বাদ মতো লবণ
২ টেবিল চামচ সরিষার তেল
প্রয়োজন মতো পানি
আধা চা চামচ চিনি

প্রস্তুত প্রণালি

প্রয়োজন মতো পানিসহ প্রেসার কুকারে দিন মুগ ডাল। টমেটো টুকরো করে কেটে দিয়ে দেবেন। ডাল সেদ্ধ হলে নামিয়ে চুলায় প্যান বসান। মাঝারি আঁচে তেল গরম করে সরিষা ও শুকনা মরিচ দিয়ে দিন। ফুটে উঠতে শুরু করলে সেদ্ধ ডাল দিয়ে দিন। হলুদের গুঁড়া, লবণ, কাঁচা মরিচ ও তেঁতুল দিয়ে উচ্চতাপে ৪/৫ মিনিট সেদ্ধ করুন। এরপর জ্বাল কমিয়ে দিয়ে আরও ৫ মিনিট রাখুন। নামানোর আগে চিনি মিশিয়ে নিন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সজীব মারা গেছেন
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সজীব মারা গেছেন
গুলিবিদ্ধ রাজুর পেট থেকে রক্তমাখা ভাত বের হচ্ছিল
ট্রাইব্যুনালে জবানবন্দিতে সাক্ষীগুলিবিদ্ধ রাজুর পেট থেকে রক্তমাখা ভাত বের হচ্ছিল
‘চাঁদা আদায়ের’ ঘটনা জানাজানির পর সিভিল সার্জনের অনুষ্ঠান বাতিল
‘চাঁদা আদায়ের’ ঘটনা জানাজানির পর সিভিল সার্জনের অনুষ্ঠান বাতিল
সাংস্কৃতিক বাহিনী ছাড়া কোনও আন্দোলন সফল হয় না: রিজভী
সাংস্কৃতিক বাহিনী ছাড়া কোনও আন্দোলন সফল হয় না: রিজভী
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর