ঘরেই বানান রেস্তোরাঁর স্বাদের কলকাতা স্টাইল চিংড়ি মালাই কারি

জীবনযাপন ডেস্ক
২৮ জুলাই ২০২৬, ০৮:১৫আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৮:১৫

নরম চিংড়ি, ঘন নারিকেলের দুধ আর সুগন্ধি মসলার মিশেলে তৈরি চিংড়ি মালাই কারি বাঙালির অন্যতম প্রিয় খাবার। বিশেষ দিন, অতিথি আপ্যায়ন কিংবা ছুটির দুপুরের ভোজ যেকোনো আয়োজনে এই পদ সহজেই হয়ে উঠতে পারে আকর্ষণের কেন্দ্রবিন্দু। অল্প কিছু উপকরণ আর সঠিক পদ্ধতি অনুসরণ করলেই ঘরেই তৈরি করতে পারবেন কলকাতা স্টাইলের সুস্বাদু চিংড়ি মালাই কারি।

যা যা লাগবে

  • ৫০০ গ্রাম চিংড়িমাছ
  • ২টি মাঝারি আকারেরপেঁয়াজ (বাটা)
  • ৪০০ গ্রাম নারিকেলেরদুধ
  • আধা কাপ টকদই
  • ২ টেবিল চামচঘি
  • সরিষার তেলপরিমাণমতো
  • ২টি ছোট তেজপাতা
  • গোটা গরম মসলা(দারুচিনি, এলাচ, লবঙ্গ)
  • আধা চা-চামচআদাবাটা
  • আধা চা-চামচহলুদ গুঁড়া
  • আধা চা-চামচমরিচের গুঁড়া
  • স্বাদমতো লবণ
  • এক চিমটি চিনি
  • কয়েকটি কাঁচা মরিচ
  • সামান্য গুঁড়া করাগরম মসলা
  • ধনেপাতা কুচি

প্রস্তুত প্রণালি

প্রথমে চিংড়ি মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিন। এরপর লবণ, হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে মেখে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। কড়াইয়ে সরিষার তেল গরম করে চিংড়িগুলো এক থেকে দুই মিনিট হালকা ভেজে তুলে রাখুন।

একই তেলে ঘি দিন। এরপর তেজপাতা ও গোটা গরম মসলা ফোড়ন দিয়ে সুগন্ধ বের হওয়া পর্যন্ত ভাজুন। এবার পেঁয়াজ বাটা ও এক চিমটি চিনি দিয়ে মাঝারি আঁচে প্রায় ১০ মিনিট কষিয়ে নিন, যতক্ষণ না পেঁয়াজ হালকা বাদামি রঙ ধারণ করে। এরপর অল্প পানি দিয়ে আদাবাটা, হলুদ, মরিচের গুঁড়া, লবণ ও কাঁচা মরিচ যোগ করুন। মসলা থেকে তেল আলাদা হতে শুরু করলে টক দই দিয়ে ভালোভাবে মিশিয়ে আরও পাঁচ মিনিট রান্না করুন।

এবার নারিকেলের দুধ ঢেলে দইয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করুন। এরপর ভেজে রাখা চিংড়ি দিয়ে আলতোভাবে নেড়ে আবার ঢেকে আরও পাঁচ মিনিট রান্না করুন, যাতে চিংড়ি মসলার স্বাদ ভালোভাবে শুষে নিতে পারে। সবশেষে গুঁড়া করা গরম মসলা ও ধনেপাতা কুচি ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিন।

গরম ভাত, সাদা পোলাও কিংবা বাসমতি চালের ভাতের সঙ্গে পরিবেশন করুন সুগন্ধে ভরপুর কলকাতা স্টাইল চিংড়ি মালাই কারি। একবার এই রেসিপিতে রান্না করলে এর সমৃদ্ধ স্বাদ বারবার আপনাকে রান্নাঘরে ফিরিয়ে আনবে।

/এমএএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সম্পদের হিসাব না দেওয়ার মামলায় এস কে সুরের রায় আজ 
সম্পদের হিসাব না দেওয়ার মামলায় এস কে সুরের রায় আজ 
সমঝোতার ইঙ্গিত: সরকারের আশ্বাসে নমনীয় সিজেপি
সমঝোতার ইঙ্গিত: সরকারের আশ্বাসে নমনীয় সিজেপি
৮ কোটি টাকার সেতুতে দেড় বছরে ধস
৮ কোটি টাকার সেতুতে দেড় বছরে ধস
স্টার্কের চেয়েও গতিতে এগিয়ে নাহিদ, সেই অস্ত্রই হারিয়েছে বাংলাদেশ
স্টার্কের চেয়েও গতিতে এগিয়ে নাহিদ, সেই অস্ত্রই হারিয়েছে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি