রোজায় ডায়াবেটিস রোগীরা ইনসুলিন নেবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
১৮ এপ্রিল ২০২১, ১১:০০আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ১১:০০

রমজানে ইনসুলিন দেওয়া নিয়ে অনেক ডায়াবেটিক রোগী চিন্তায় পড়ে যান। তাই এ নিয়ে থাকা চাই পরিষ্কার ধারণা। পরামর্শ দিয়েছেন বিএসএমএমইউ’র রেসিডেন্ট চিকিৎসক ও রংপুর কেন্দ্রীয় কারাগারের কারা হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা.আবীর হাসান

১. যারা প্রি-মিক্সড ইনসুলিন নেন (যেমন মিক্সটার্ড ৩০/৭০) কিংবা যারা দুবেলা ইনসুলিন নেন, তাদের সকালের ইনসুলিন ইফতারের সময় নিতে হবে। তবে ইফতারের সময় রোজা ভেঙে ইনসুলিন নিয়ে আধঘণ্টা অপেক্ষার দরকার নেই। ইফতারের ২০ মিনিট আগেও ইনসুলিন নেওয়া যাবে। রাতের ইনসুলিন নিতে হবে সেহরির সময়।

২. যাদের রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে থাকে তাদের ক্ষেত্রে ইফতারের সময় (সকালের ডোজ) ২০-৩০ শতাংশ কম নিলেও হবে। রাতের ইনসুলিনের অর্ধেক পরিমাণ বা এক তৃতীয়াংশ পরিমাণ সেহরিতে নিতে হবে।

৩. যাদের গ্লুকোজ নিয়ন্ত্রণে থাকে না বা বেশি থাকে তাদের জন্য সকালের ডোজ ২০-৩০ শতাংশ বাড়বে। সেহরিতে রাতের ডোজের অর্ধেক দিতে হবে।

৪. বেসাল ইনসুলিন যদি কেউ নিয়ে থাকেন তার ডোজ ২০-৩০ শতাংশ কমবে।

৫. ইনসুলিনের সঙ্গে কেউ মুখে খাওয়ার ওষুধ নিয়ে থাকলে সকালের ডোজ ইফতারে ও রাতের ডোজ সেহরির সময় নেবে।

৬. ডায়াবেটিক রোগীদের অবশ্যই রোজার শুরুতে একজন অভিজ্ঞ ডায়াবেটিক বিশেষজ্ঞের কাছ থেকে ইনসুলিনের ডোজ ও ডায়েট ঠিক করিয়ে নিতে হবে।

/এফএ/
সম্পর্কিত
শাওয়াল মাসের ৬ রোজায় পূর্ণ বছর রোজার সওয়াব
রমজানে ইতিকাফ: সওয়াবের অনন্য উৎস
সফর অবস্থায় কি রোজা রাখা আবশ্যক
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের