ভালো ঘুম চাই? এ কাজ করবেন না

সজল সরকার
১৪ জুন ২০২১, ১৬:৩৫আপডেট : ১৪ জুন ২০২১, ১৬:৩৫

রাতের ঘুমটা গাঢ় হোক, এমনটা চাইলে মেনে চলতে হয় অনেক কিছু। এর মধ্যে কেউ কেউ মনে করেন, বিছানায় শুয়ে প্রিয় কোনও গান বা শান্তশিষ্ট মিউজিক শুনলে বুঝি ঘুমটা তাড়াতাড়ি আসবে। কিন্তু  গবেষণা বলছে উল্টো কথা। হালকা মিউজিক বা গান বাজতে থাকলে তাতে ঘুমটা গাঢ় হবে না।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের বেইলর ইউনিভার্সিটির এক গবেষণায় এ ফলাফল পাওয়া যায়। গবেষণার ফলাফল ‘সাইকোলোজিক্যাল সায়েন্স’ জার্নালে প্রকাশিত হয়েছে।

ওই গবেষণায় দেখা গেছে, ঘুমের সময় মানুষের মস্তিষ্ক নিজ থেকে এক ধরনের তরঙ্গ তৈরি করে অভ্যস্ত। যা আমাদের নির্বিঘ্নে ঘুমাতে সাহায্য করে। কিন্তু পাশে যদি হালকা মিউজিক বা প্রিয় কোনও ঠাণ্ডা মেজাজের গান বাজতে থাকে তবে দুই তরঙ্গে তালগোল পাকিয়ে যেতে পারে।

গবেষক স্কালিন বলেন, ‘সবার জন্যই মিউজিক একটি গুরুত্বপূর্ণ বিনোদনের মাধ্যম। কিন্তু অতিরিক্ত গান শোনাটা ক্ষতিও করতে পারে।’

গবেষণায় ২০৯ জন অংশগ্রহণকারীর মধ্যে মিউজিক চালিয়ে ঘুমানো ব্যক্তিদের রক্তচাপ, হৃৎস্পন্দনসহ শারীরিক অন্যান্য বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়। দেখা যায় মিউজিক ছাড়া যারা ঘুমিয়েছিলেন তাদের ঘুম ছিল নিরবচ্ছিন্ন ও গাঢ়। তাদের শারীরিক অন্যান্য সূচকও ছিল সন্তোষজনক।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম