কম পানি পানে গুরুতর তিন সমস্যা

লাইফস্টাইল ডেস্ক
২৬ আগস্ট ২০২১, ১৩:৫০আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১৩:৫০

আমাদের প্রতিটি কোষে পুষ্টি উপাদান ও অক্সিজেন পৌঁছে দেয় পানি। ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে ধুয়েমুছে সাফ করে। খাবারও হজম করায় পানি। এমনকি হৃৎস্পন্দন পর্যন্ত নিয়ন্ত্রণে রাখে এটি। আর তাই দিনে যতটুকু পানি পান করা দরকার, তার সামান্যতম ঘাটতিতেও দেখা দিতে পারে প্রাণঘাতী রোগ। চলুন জেনে নেওয়া যাক সামান্যতম পানির ঘাটতিতেও দেখা দিতে পারে যেসব সমস্যা।

 

হৃদযন্ত্রের কাজ বাড়ায়

শরীরের পানির ঘাটতি অনেক সময় টের পাওয়া যায় না। তৃষ্ণা না পেলেও অনেক সময় শরীরে দানা বাঁধতে পারে পানিশূন্যতা ও তার পার্শ্বপ্রতিক্রিয়া। যৎসামান্য পানিশূন্যতার ফলেও শরীরের রক্তের আয়তন কমে আসে, নেমে আসে রক্তচাপ। তখন মাথা ঘোরার অনুভূতি দেখা দেয়। রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে শরীর তখন নিজে থেকে হার্টের গতি বাড়িয়ে দেয়। শরীরের প্রতিটি কোষে অক্সিজেন ও পুষ্টি পৌঁছে দিতে তখন হৃৎপিণ্ডের কাজ বেড়ে যায় অনেকখানি। এতে দেখা দেয় পালপিটিশিন সমস্যা।

 

হার্ট অ্যাটাকও হতে পারে

২০০২ সালের এক গবেষণায় দেখা গিয়েছিল শরীরে পানিশূন্যতা থাকলে রক্তনালী সরুও হয়ে আসে। এতে প্লাক তৈরি হয়ে রক্তনালীতে ব্লক তৈরি হয়। ওই গবেষণায় এটাও দেখা গিয়েছিল যে প্রতিদিন পর্যাপ্ত পানি পানেই প্রাপ্তবয়স্ক নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে গিয়েছিল প্রায় ৬০ শতাংশ।

 

আছে স্ট্রোকের ঝুঁকি

একই কারণে হতে পারে স্ট্রোকও। বিশেষ করে যখন মস্তিষ্কের রক্তনালী সংকুচিত হয় ও সেখানে অক্সিজেন পৌঁছানো বাধাপ্রাপ্ত হয়। আবার এটাও দেখা গেছে, যারা স্ট্রোক হওয়ার পরও পর্যাপ্ত পানি পান করেছে, তাদের সেরে ওঠার হারও ছিল বেশি।

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম