তেল-চর্বি বেশি খেয়ে ফেললে কী করবেন?

লাইফস্টাইল ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৫

‘একবেলা খেলে কিছু হবে না’ এমন ফাঁদে পড়ে যারা প্রেসক্রিপশনের বাইরে একটু বেশিই কোলেস্টেরলযুক্ত খাবার খেয়ে ফেলেন তাদের জন্যও আছে সমাধান। চলুন দেখা যাক বিশেষজ্ঞরা কী টিপস দিচ্ছেন এ নিয়ে—

কুসুম গরম পানি

যখনই মনে হবে তেল-চর্বি জাতীয় খাবার একটু বেশিই গিলে ফেলেছেন, খাওয়ার ৩০-৩৫ মিনিট পর থেকে কুসুম গরম পানি পান করতে শুরু করুন। বিশেষজ্ঞদের মতে, কুসুম গরম পানি খাবার দ্রুত হজম করতে সাহায্য করে। এতে অপকারী উপাদানগুলোও ভেঙে শরীর থেকে বের করে দেয়। এমনিতে সবসময়ই হালকা গরম পানি পানের পরামর্শ দিয়ে থাকেন গবেষকরা।

লেবু পানি

তেল-চর্বি বেশি খাওয়ার পর যদি হাঁসফাস লাগে তবে লেবু পানি হতে পারে আদর্শ। খাবারের তেলজাতীয় উপাদানগুলোকে শরীর থেকে বের করে দিতেও এর জুড়ি নেই।

হাঁটুন

কোলেস্টেরল কমাতে হাঁটার বিকল্প নেই। তাই যখনই মনে হবে ‘আজ একটু বেশিই হয়ে গেছে’ চটজলদি হেঁটে আসুন মিনিট বিশেকের জন্য। পাকস্থলীর কার্যকারিতাও বাড়বে এতে।

প্রোবায়োটিক

শরীরের ওপর চাপ পড়ে এমন খাবার একগাদা খেয়ে ফেললে প্রোবায়োটিক জাতীয় খাবার যেমন টকদই খেতে দোষ নেই। উল্টো এটি আমাদের পাকস্থলী ও হজম ব্যবস্থাকে বাগে নিয়ে আসবে। এক্ষেত্রে ভারী খাবার খাওয়ার ২০ মিনিট পর দই খেলে উপকার মিলবে বেশি।

ফল

খাওয়ার পর ফল খাওয়াও ভালো। তবে তা যেন হয় কমপক্ষে এক ঘণ্টা পর। এতে হজমপ্রক্রিয়ার উপকারের পাশাপাশি দূর হবে কোষ্ঠকাঠিন্যের সমস্যা।

পরের মিলটা মেপে মেপে

এক বেলা তো চাপে পড়ে খেয়েই ফেললেন, তো পরের মিলটা হবে একদম মেপে। এক্ষেত্রে স্যুপ বা সহজপাচ্য খাবারই রাখুন পাতে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী