অলস সময়েও যেভাবে থাকবেন সুস্থ

ডা. শান্তনু কুমার ঘোষ
১৮ এপ্রিল ২০২০, ১৫:০০ আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ১৫:৩১
image

ঘরে দীর্ঘদিন বন্দী হয়ে থাকলে সাধারণ অভ্যাসগুলো ধীরে ধীরে হারিয়ে যায়। অপরিমিত জীবনযাপন শরীরের জন্য, বিশেষ করে শিরার জন্য খুবই ক্ষতিকর। এই অলস সময়েও কীভাবে সুস্থ থাকবেন জেনে নিন।

অলস সময়েও যেভাবে থাকবেন সুস্থ

  • সব সময়ই হাঁটাচলা করবেন। প্রতিদিন নিয়ম করে হাঁটবেন। যখন মোবাইলে কথা বলবেন, তখনও।
  • পায়ের গোড়ালির সাধারণ ব্যায়ামগুলো করবেন। এগুলো আপনার কাফ্ মাসলের পাম্প চালু রাখবে। যোগব্যায়াম করতে পারেন। দাঁড়িয়ে এবং শুয়ে, দুই ভাবেই ব্যায়াম করবেন।
  • বাড়িতে সিঁড়ি থাকলে ওঠা-নামা করতে পারেন।
  • কোথাও বসে থাকার সময়ে একটা টুলের উপরে পা তুলে বসবেন। শোওয়ার সময়ে বালিশের উপরে পা তুলে রাখবেন।  
  • মিউজিকের তালে তালে ব্যায়াম করলে মানসিক চাপ কমতে পারে অনেকের ক্ষেত্রে। উপরের টিপসগুলো পায়ের শিরায় রক্ত জমাট বাধা থেকে রক্ষা করে এবং শিরার শক্তি বাড়ায়।
  • প্রচুর পানি পান করতে হবে। সাধারণত পারিপার্শ্বিক আবহাওয়া এবং আপনার হার্টের অবস্থার উপর ভিত্তি করে দুই থেকে আড়াই লিটার পানি পান করবেন প্রতিদিন। প্রচুর পানি পান করলে রক্তের ঘনত্ব ঠিক থাকবে। চা, কফি বা ক্যাফেইন সমৃদ্ধ পানীয় কম খাবেন, কারণ এগুলো শরীরে পানিশূণ্যতা সৃষ্টি করে এবং রক্তের ঘনত্ব বাড়ায়।
  • প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি এবং মৌসুমী ফল খাবেন। ভাজা-পোড়া, চর্বিযুক্ত খাবার, মিষ্টিজাতীয় খাবার কম খাবেন। শরীরের ওজন স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে।
  • আঁটসাঁট পোশাক পরবেন না।
  • ধূমপান ও তামাক সেবন পুরোপুরি বন্ধ করতে হবে।
  • ডায়াবেটিস থাকলে বাসাতেই গ্লুকোমিটার দিয়ে নিয়মিত রক্তের সুগার মাপার চেষ্টা করুন।
  • প্রয়োজনে আপনার রক্তনালী বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে ফোন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন।
  • সব সময়ে হাসিখুশী থাকার চেষ্টা করতে হবে। মনে রাখবেন, এই দুঃসময়ের অবসান হবেই।

বিশেষ ভাবে মনে রাখতে হবে

যাদের উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হাঁপানি ইত্যাদি আছে অথবা যাদের বয়স ৬০ এর ঘরে, তাদের অতিরিক্ত সতর্ক থাকা প্রয়োজন। আপনার চিকিৎসকের সঙ্গে অবশ্যই যোগাযোগ রাখবেন।

ঘরে থাকুন, সাবধানে থাকুন। করোনা রোগজনিত ভয়কে না বলুন, প্রতিরোধকে হ্যাঁ বলুন।

লেখক: সহকারী অধ্যাপক (ভাসকুলার সার্জারী)

জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল

 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রমজানের আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব
রমজানের আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব
জাপানি ফাউন্ডেশনের প্রতি স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতার আহ্বান জুবাইদা রহমানের
জাপানি ফাউন্ডেশনের প্রতি স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতার আহ্বান জুবাইদা রহমানের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা মানিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বালন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা মানিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বালন
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
সর্বাধিক পঠিত
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’