ঈদ রেসিপি

অল্প উপকরণে ডিমের কোরমা

লাইফস্টাইল ডেস্ক
২০ মে ২০২০, ১৬:৪০আপডেট : ২৩ মে ২০২০, ২১:৩০
image

ঈদের মেন্যুতে পোলাওয়ের পাশাপাশি সুস্বাদু ডিমের সাদা কোরমা রাখতে পারেন। এই মুহূর্তে সব ধরনের মসলা হাতের কাছে নাও থাকতে পারে। অল্প উপকরণেই তাই কীভাবে ডিমের কোরমা রান্না করবেন সেটা জেনে নিন।   

অল্প উপকরণে ডিমের কোরমা

উপকরণ
ডিম- ১০টি
সয়াবিন তেল- ১/৪ কাপ ও ১ টেবিল চামচ
ঘি-  টেবিল চামচ
দারুচিনি- দুই টুকরা
লবঙ্গ- ৪টি
তেজপাতা- ২টি
এলাচ- ৩টি
পেঁয়াজ কুচি- ১ কাপ
পেঁয়াজ বাটা- ১/৩ কাপ
আদা বাটা- ১ টেবিল চামচ
মরিচের গুঁড়া- স্বাদ মতো
ধনিয়ার গুঁড়া- দেড় চা চামচ
তরল দুধ- দেড় কাপ
আস্ত কাঁচা মরিচ- কয়েকটি
লবণ- স্বাদ মতো
চিনি- ১ চা চামচ
পেঁয়াজ বেরেস্তা- ১ মুঠো   

প্রস্তুত প্রণালি
ডিম সেদ্ধ করে ছুরি দিয়ে চারদিকে সামান্য একটু চিরে নিন। অল্প লবণ মেখে ১ টেবিল চামচ তেলে সামান্য বাদামি করে ভেজে উঠিয়ে নিন। একই প্যানে বাকি তেল ও ঘি দিয়ে লবঙ্গ, তেজপাতা, দারুচিনি ও এলাচ ভাজুন। পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। সব গুঁড়া ও বাটা মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিন। ডিম ও দুধ দিয়ে দিন। স্বাদ মতো লবণ ও আস্ত কাঁচা মরিচ দিন। নেড়েচেড়ে রান্না করুন। ঝোল ঘন হয়ে আসলে চিনি ও পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিন। ভালো করে নেড়ে নামিয়ে পরিবেশন করুন।

ছবি ও রেসিপি: কুকিং স্টুডিও বাই উম্মি    

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ
বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ
হাত ধরাধরি করে মোদি-পুতিন-শি, ব্রিকসে ঐক্যের বার্তা
হাত ধরাধরি করে মোদি-পুতিন-শি, ব্রিকসে ঐক্যের বার্তা
রাপা প্লাজার পার্কিংয়ে এডিসের লার্ভা, ডিএসসিসির মশককর্মী বরখাস্ত
রাপা প্লাজার পার্কিংয়ে এডিসের লার্ভা, ডিএসসিসির মশককর্মী বরখাস্ত
আমিশা প্যাটেলের বাড়িতে লাখ টাকার গয়না চুরি
আমিশা প্যাটেলের বাড়িতে লাখ টাকার গয়না চুরি
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন