চা বাগানে নারীদের ওয়াশরুমের ব্যবস্থা করা হবে: এম সাখাওয়াত

মৌলভীবাজার প্রতিনিধি
১৮ মে ২০২৫, ০৮:৩০আপডেট : ১৮ মে ২০২৫, ০৮:৩০

শিগগিরই চা বাগানগুলোতে নারীদের ওয়াশরুমের ব্যবস্থা চালু করতে হবে। এ ব্যাপারে বাগান কর্তৃপক্ষ বাধা দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি ‍উচ্চারণ করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ‘চা বাগানগুলোতে নারী চা শ্রমিকদের জন্য ওয়াশরুম না থাকা এরচেয়ে বড় অসামাজিক কাজ আর কিছু হতে পারে না।’

শনিবার (১৭ মে) দুপুরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে বিভাগীয় শ্রম দফতর শ্রীমঙ্গলে চা বাগান শ্রমিক ইউনিয়ন নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘চা বাগান মালিক শ্রমিকদের বেতন-ভাতা বন্ধ রেখে বিদেশ গিয়ে আনন্দে উৎসবে জীবন কাটাবে তা হতে দেওয়া হবে না। তাকে খুঁজে বের করে নিয়ে আসবো।’

সভার শুরুতে চা শ্রমিক নেতারা তাদের বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসহ নানা বৈষম্যমূলক বিষয় তুলে ধরে তা সমাধানের জন্য দাবি জানান।

ড. সাখাওয়াত হোসেন চা শ্রমিকদের এসব দাবিকে ন্যায্য অধিকার জানিয়ে বলেন, ‘অনেককিছু আমাদের মন্ত্রণালয়ের আওতায় নেই। তবু চেষ্টা করবো সব সমস্যার সমাধান করার।’

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক ওমর মো. ইমরুল মহসিন, শ্রম অধিদফতর মহাপরিচালক মো. আবদুছ সামাদ আল আজাদ প্রমুখ। এছাড়া দাবি-দাওয়া নিয়ে চা শ্রমিকদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পঙ্কজ কন্দ, অর্থ সম্পাদক পরেশ কালেন্দী, সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালি সভাপতি বিজয় হাজরা প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
একটি পক্ষ নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে বন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে: নৌ উপদেষ্টা 
চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি দুই দিন স্থগিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের