ঈদ রেসিপি

ঝাল ঝাল কড়াই গোস্ত

লাইফস্টাইল ডেস্ক
২৪ মে ২০২০, ১২:০০ আপডেট : ২৪ মে ২০২০, ১২:০০
image

পোলাও কিংবা খিচুড়ির সঙ্গে খেতে ভীষণ মজা ঝাল মাংসের এই আইটেম। মজাদার কড়াই গোস্ত রান্না করে ফেলুন এই ঈদে। জেনে নিন রেসিপি। 

ঝাল ঝাল কড়াই গোস্ত
উপকরণ
গরুর মাংস- আধা কেজি
তেল- ৪ টেবিল চামচ
পেঁয়াজ কুচি- ১ কাপ
আদা-রসুন বাটা- ১ টেবিল চামচ
লবণ- স্বাদ মতো
গোলমরিচের গুঁড়া- আধা চা চামচ
জিরার গুঁড়া- ১ চা চামচ
মরিচের গুঁড়া- ১ চা চামচ
ধনিয়ার গুঁড়া- ১ চা চামচ
হলুদের গুঁড়া- আধা চা চামচ
গরম মসলার গুঁড়া- আধা চা চামচ
কাঁচা মরিচ- কয়েকটি
টমেটো- ২টি (টুকরো)
টক দই- ৪ টেবিল চামচ  
আদা কুচি- সামান্য
কাসুরি মেথি- ১ টেবিল চামচ
ধনেপাতা কুচি- ২ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি
চুলায় উচ্চতাপে কড়াই বসিয়ে নিন। তেল গরম করে পেঁয়াজ কুচি ও আদা-রসুন বাটা দিয়ে নেড়ে নিন। মাংস দিয়ে ৮ থেকে ১০ মিনিটের জন্য ভেজে নিন। সব গুঁড়া মসলা, কাঁচা মরিচ ও লবণ দিয়ে মিশিয়ে নিন মাংসের সঙ্গে। টমেটো বড় টুকরা করে দিয়ে দিন। দেড় কাপ গরম পানি দিয়ে ঢেকে দিন কড়াই। মিডিয়াম লো আঁচে সেদ্ধ করুন মাংস। মাঝে মাঝে নেড়ে দেবেন। মাংস প্রায় সেদ্ধ হয়ে গেলে টক দই দিয়ে দিন। চুলার আঁচ বাড়িয়ে দিন। ৫ মিনিট পর তেল আলাদা হয়ে গেলে আরও কয়েকটি কাঁচা মরিচ আদা কুচি, ধনেপাতা কুচি ও কাসুরি মেথি গুঁড়া দিয়ে নেড়ে নামিয়ে নিন।   

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করায় মার্কিন নারী গ্রেফতার
তাইওয়ানের রাজ পরিবারের ওপর নজরদারি চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করায় মার্কিন নারী গ্রেফতার
বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী
বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার