ঈদ রেসিপি

সেমাইয়ের ৩ পদ

লাইফস্টাইল ডেস্ক
২৪ মে ২০২০, ১৭:৩০আপডেট : ২৪ মে ২০২০, ১৭:৩০
image

ঈদের সকালে সেমাই না হলে কি চলে? জেনে নিন তিনটি ভিন্ন স্বাদের সেমাই রান্নার রেসিপি।

সেমাইয়ের ৩ পদ

সেমাইয়ের ক্ষীর
১ টেবিল চামচ ঘি গরম করে ৩টি লবঙ্গ দিয়ে কয়েক সেকেন্ড নাড়ুন। ১ কাপ সেমাই ভেঙে দিয়ে দিন। ক্রমাগত নাড়তে থাকুন বাদামি রঙ না আসা পর্যন্ত। চুলার আঁচ মিডিয়াম লো থাকবে। ১ লিটার দুধ দিয়ে দিন। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। ফুটে উঠলে স্বাদ মতো চিনি দিয়ে নাড়তে থাকুন। জাফরান ও বাদাম কুচি দিন।

সেমাইয়ের ক্ষীর আধা চা চামচ এলাচ গুঁড়া দিয়ে দিন। নেড়েচেড়ে কয়েকটি গোলাপের শুকনা পাপড়ি দিন। দুধ ঘন হয়ে গেলে চুলা বন্ধ করে কিসমিস ছিটিয়ে দিন। পরিবেশন করুন ঠাণ্ডা করে।

শুকনা ফলে সেমাই
প্যানে ঘি গরম করে সেমাই ভেজে নিন বাদামি করে। সেমাই উঠিয়ে একই প্যানে খেজুর কুচি, কিসমিস, কাজুবাদাম, পেস্তাবাদাম ও আমন্ড ভেজে নিন কয়েক মিনিট। আরেকটি প্যানে দুধ জ্বাল দিন। ঘন হয়ে গেলে ভেজে রাখা সেমাই ও স্বাদ মতো চিনি দিয়ে দিন।

শুকনা ফলে সেমাই ৮ থেকে ১০ মিনিট পর শুকনা ফলের কুচি ও এলাচ গুঁড়া দিন। দুধ যতটুকু ঘন করতে চান ততটুকু ঘন হলে নামিয়ে ফেলুন।    
জর্দা সেমাই
১ টেবিল চামচ ঘি গরম করে ১ কাপ সেমাই ভেজে নিন। কয়েক ধরনের বাদাম কুচি ও কিসমিস দিয়ে নাড়ুন। চুলার জ্বাল কমিয়ে ২ কাপ দুধ দিয়ে দিন। কয়েক মিনিট নেড়ে স্বাদ মতো চিনি ও ১/৪ কাপ গুঁড়া দুধ দিন।

জর্দা সেমাই আধা চা চামচ এলাচ গুঁড়া দিয়ে মিশিয়ে নিন। দুধ শুকিয়ে গেলে নামিয়ে শুকনা ফলের কুচি ছিটিয়ে পরিবেশন করুন।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
ড. খলিলুরের হাত ধরে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন
ড. খলিলুরের হাত ধরে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ