জুতা জীবাণুমুক্ত করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
২৯ জুন ২০২০, ১৯:৩০আপডেট : ২৯ জুন ২০২০, ১৯:৩০
image

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে হাত ধোয়া যেমন জরুরি, তেমনি বাইরে থেকে ফিরে ঠিকঠাক জুতা পরিষ্কার করাও ভীষণ গুরুত্বপূর্ণ। জেনে নিন জুতা জীবাণুমুক্ত কীভাবে করবেন।

জুতা জীবাণুমুক্ত করবেন যেভাবে
কয়েক জোড়া জুতা রাখুন ব্যবহারের জন্য
ঘরে ও বাইরে পরার জুতা অবশ্যই আলাদা রাখুন। এমনকি সম্ভব হলে বাইরে পরার জুতাও কয়েক জোড়া রাখুন ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহারের জন্য।
জুতা খুলে প্রবেশ করুন ঘরে
দরজার বাইরেই রেখে আসুন জুতা। প্রয়োজনে জুতার র‍্যাক দরজার বাইরেই রেখে দিন।
সরাসরি হাতের সাহায্যে খুলবেন না জুতা
খালি হাতে জুতা খুলবেন না। গ্লাভস পরে জুতা খুলে পা ভালো করে ধুয়ে নিন। গ্লাভস খুলে হাতও ধুয়ে নিন।
জীবাণুনাশক ফুট ম্যাট রাখুন দরজার বাইরে
যদি বাইরে জুতা রাখা সম্ভব না হয়, তবে দরজার সামনে জীবাণুনাশক ফুট ম্যাট রাখুন। এখানে দাঁড়িয়ে জীবাণুমুক্ত করে নিন জুতার নিচের অংশ। কীভাবে ঘরেই বানাবেন জীবাণুনাশক ফুট ম্যাট সেটা জানতে এখানে ক্লিক করুন জীবাণুনাশক ফুট ম্যাট বানাবেন যেভাবে
জুতার বাইরের অংশ পরিষ্কার করুন এভাবে
জুতা র‍্যাকে উঠিয়ে রাখার আগে পুরনো তোয়ালে ব্যবহার করে জুতার বাইরের অংশ পরিষ্কার করে নিন। জীবাণুনাশক স্প্রে করে পুরনো তোয়ালে দিয়ে মুছে নিন জুতার বাইরের অংশ।
সপ্তাহে একদিন ভিজিয়ে রেখে পরিষ্কার করুন জুতা
ভিনেগার ও বেকিং সোডা মিশ্রিত পানিতে কাপড়ের জুতা ভিজিয়ে রেখে পরিষ্কার করুন সপ্তাহে একবার। চামড়ার জুতা হলে সাবান-পানিতে ভিজিয়ে রাখুন।  
তথ্য: টাইমস অব ইন্ডিয়া

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ