ক্যাফেইন আসক্তি দূর করতে

লাইফস্টাইল ডেস্ক
০৬ জুলাই ২০২০, ১৩:২৫আপডেট : ০৬ জুলাই ২০২০, ১৪:০১

নিজেকে চনমনে রাখতে বা ঘুম তাড়াতে এক কাপ গরম কফির জুড়ি নেই। তবে দিনে সাত-আট কাও কফি খাওয়া এক ধরনের আসক্তিই বটে! এক কাপ কফিতে মোটামুটি ৬০-৭০ মিলি ক্যাফেইন থাকে। ক্যাফেইন অ্যাংজাইটি, বিরক্তিভাব, রাগ, প্যানিক অ্যাটাক ইত্যাদি বাড়িয়ে দেয়। ক্যাফেইন অ্যাড্রিনালিন হরমোনের লেভেল বাড়িয়ে দেয়। এর ফলে মস্তিষ্কের স্বাভাবিক অবস্থায় বিঘ্ন ঘটে। ক্যাফেইন যদি আসক্তিতে রূপ নেয়, তবে প্রতিদিনের চাহিদা পূরণ না হলে শরীরে বেশ কিছু অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়। যেমন মাথাব্যথা, চোখের চারপাশে ব্যথা, ঝিমুনি, ঘুমঘুম ভাব ইত্যাদি।

ক্যাফেইন আসক্তি দূর করতে
দিনে দুই কাপ বা তার কম কফি খাওয়া যেতে পারে। তবে প্রতিদিনের কফির পরিমাণ ৫০০ মিলির বেশি হলেই কিন্তু সেটা প্রভাব ফেলতে শুরু করবে শরীরে।

কী করবেন ক্যাফেইন আসক্তি কমাতে

  • প্রচুর পরিমাণে পানি পান করুন। দিনে অন্তত ৬-৮ গ্লাস পানি পান করা জরুরি। খালি পেটেও পান করতে পারেন পানি।
  • কফির বিকল্প হিসেবে হারবাল টি অথবা ব্ল্যাক টি খেতে পারেন। এগুলোতে খুব সামান্য ক্যাফেইন থাকে।
  • খাদ্য তালিকায় স্টিমড ভেজিটেবলস, স্যালাড, স্যুপ, ফ্রেশ কর্ন, সয়া প্রোডাক্ট, বাদাম, স্প্রাউটস, টাটকা ফল, কিসমিস রাখুন। মাংস, চিনি, ময়দা ইত্যাদির পরিমাণ কমিয়ে দিন।
  • ভিটামিনের ঘাটতি হতে দেবেন না। মাথাব্যথা, ঝিমুনি কমাতে বিটামিন সি, বি-কমপ্লেক্স ইত্যাদি বেশি করে খান। এগুলো এনার্জি বজায় রাখতে সাহায্য করবে।

তথ্য: সানন্দা

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘গোপন বৈঠককা‌লে’ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার
‘গোপন বৈঠককা‌লে’ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার
স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হত্যা, বিএনপি নেতা হাবিব গ্রেফতার
স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হত্যা, বিএনপি নেতা হাবিব গ্রেফতার
এটা কি শেখ হাসিনার বক্তব্য নাকি এআই, বেঁচে থাকলে দেশে আসুক: রাশেদ খাঁন
এটা কি শেখ হাসিনার বক্তব্য নাকি এআই, বেঁচে থাকলে দেশে আসুক: রাশেদ খাঁন
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
সর্বাধিক পঠিত
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে বাড়ছে চাপ
সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে বাড়ছে চাপ
শুরু হচ্ছে পুষ্টিচাল বিতরণ, কেজি ১৫ টাকা
শুরু হচ্ছে পুষ্টিচাল বিতরণ, কেজি ১৫ টাকা
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই