রেসিপি: তালের স্পঞ্জ কেক

লাইফস্টাইল ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৩:২৬

তালের রস দিয়ে নরম তুলতুলে কেক বানিয়ে ফেলতে পারেন। মজাদার কেকটি বানানো যায় চুলাতেই। জেনে নিন কীভাবে বানাবেন।

রেসিপি: তালের স্পঞ্জ কেক
উপকরণ
তরল দুধ- ১/৩ কাপ
ইস্ট- আধা চা চামচ
ঘন তালের রস- দেড় কাপ 
লবণ- স্বাদ মতো
চালের গুঁড়া- ২ কাপ
ময়দা- আধা কাপ
গুঁড়া দুধ- ১/৪ কাপ
চিনি- ২/৩ কাপ বা স্বাদ মতো
কোরানো নারকেল- ১ কাপ

প্রস্তুত প্রণালি
কুসুম গরম দুধের সঙ্গে ইস্ট ও লবণ মিশিয়ে ঢেকে রেখে দিন ১০ মিনিট। একটি বাটিতে চালের গুঁড়া, ময়দা, গুঁড়া দুধ ও চিনি মিশিয়ে নিন। শুকনা উপকরণ মেশানো হলে কোরানো নারকেল দিয়ে দিন। তালের রস ও ইস্টের মিশ্রণ দিয়ে সময় নিয়ে মেশান সব উপকরণ। ঢাকনা দিয়ে ঢেকে ৪ ঘণ্টার জন্য উষ্ণ কোন স্থানে রেখে দিন বাটি।
ছড়ানো স্টিলের বাটিতে তেল ব্রাশ করে ব্যাটার ঢেলে দিন। বড় প্যানে পানি দিয়ে বলক তুলে নিন। একটি স্টিলের স্ট্যান্ড বলক ওঠা পানিতে বসিয়ে উপরে কেকের বাটি বসিয়ে প্যান ঢেকে দিন। প্যানের ঢাকনায় থাকা ছিদ্র বন্ধ করে দেবেন। মাঝারি আঁচে ৪০ মিনিট রেখে দিন। কেক হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করে তারপর বের করুন বাটি থেকে।    

রেসিপি ও ছবি- ফারজানা’স রেসিপি

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের তারিখ আরও এগোলো
প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের তারিখ আরও এগোলো
ইরানের ‘কঠোর জবাবের’ বার্তার পর ট্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্ত
ইরানের ‘কঠোর জবাবের’ বার্তার পর ট্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্ত
ব্রিটিশ ভারতের চলচ্চিত্র অগ্রদূতের ভগ্নপ্রায় জন্মভিটায়
এক যাযাবরের ডায়েরি থেকেব্রিটিশ ভারতের চলচ্চিত্র অগ্রদূতের ভগ্নপ্রায় জন্মভিটায়
অনিয়মের বিরুদ্ধে অভিযোগ করে পেতে পারেন অর্থ, জেনে নিন কীভাবে
অনিয়মের বিরুদ্ধে অভিযোগ করে পেতে পারেন অর্থ, জেনে নিন কীভাবে
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
আবারও সভাপতি কাজী সালাউদ্দিন
আবারও সভাপতি কাজী সালাউদ্দিন