পূজার স্পেশাল খিচুড়ি রাঁধবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
১৯ অক্টোবর ২০২০, ১৯:২৬ আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ১৯:২৮

ভোগের খিচুড়ি না খেলে যেন অসম্পূর্ণ থেকে যায় পূজার আমেজ। জেনে নিন পূজার স্পেশাল খিচুড়ি রান্নার রেসিপি।

পূজার স্পেশাল খিচুড়ি রাঁধবেন যেভাবে
উপকরণ
এক কাপ চাল
৩/৪ কাপ মুগ ডাল
২টি আলু (অর্ধেক করে কাটা)
২ কাপ ফুলকপি
১ কাপ মটরশুঁটি
১ চা চামচ হলুদ গুঁড়া
১ চা চামচ মরিচ গুঁড়া
১ চা চামচ গরম মসলা গুঁড়া
৩/৪ চা চামচ আদা বাটা
২টি কাচা মরিচ বাটা
পরিমাণ মতো ঘি
পরিমাণ মতো তেল ও লবণ
১ চা চামচ আস্ত জিরা
১টি দারুচিনি
৩টি ছোট এলাচ
৩টি লবঙ্গ
২টি তেজপাতা

প্রস্তুত প্রণালি
চাল ধুয়ে আধা ঘণ্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিন। মুগ ডাল একটু ভেজে ঠাণ্ডা করে ধুয়ে রাখুন। ফুলকপির টুকরোগুলো গরম পানিতে ভাপিয়ে লবণ ও হলুদ মাখিয়ে রাখুন। কড়াইয়ে তেল গরম করে লবণ হলুদ মাখানো আলু ভেজে নিন। তারপর ফুলকপি ভেজে তুলে রাখুন। হাঁড়িতে ঘি দিয়ে আস্ত জিরা, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, এলাচ, আদা বাটা ও মরিচ বাটা দিয়ে নাড়ুন। সুন্দর গন্ধ বের হলে ভাজা মুগ ডাল দিয়ে অল্প কিছুক্ষণ নাড়ুন। এবার চাল দিয়ে দিন। চাল, ডাল ভালো করে মিশিয়ে একটু নেড়ে নিন। ভাজা আলু ও ফুলকপি দিন। হলুদ-মরিচ গুঁড়া দিয়ে মিশিয়ে নিয়ে মটরশুঁটি দিয়ে দিন। এবার পানি, গরম মসলা ও লবণ দিয়ে নেরে ঢেকে দিন। সেদ্ধ হয়ে গেলে উপরে ঘি ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম।

রেসিপি ও ছবি- বোল্ডস্কাই

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিইসির বিরুদ্ধে বিক্ষোভে আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
সিইসির বিরুদ্ধে বিক্ষোভে আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
কামাল আহমেদ মজুমদারকে যথাযথ চিকিৎসা দিতে ট্রাইব্যুনালের আদেশ
কামাল আহমেদ মজুমদারকে যথাযথ চিকিৎসা দিতে ট্রাইব্যুনালের আদেশ
এবার দলীয় পদ স্থগিত হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী সেই প্রার্থীর
এবার দলীয় পদ স্থগিত হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী সেই প্রার্থীর
পপুলার লাইফের বিমা দাবির চেক হস্তান্তর
পপুলার লাইফের বিমা দাবির চেক হস্তান্তর
সর্বাধিক পঠিত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব