চুল পড়া বন্ধ করবে এই ভেষজ চা

লাইফস্টাইল ডেস্ক
২৮ নভেম্বর ২০২০, ১৯:৪৪আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১৯:৪৫

চাপ্রেমীদের জন্য সুখবরই বটে! স্বাদ নেওয়ার পাশাপাশি ভেষজ চা কাজে লাগানো যাবে চুলের বিভিন্ন সমস্যার সমাধানে। জবা ফুলের চা সপ্তাহে দুই থেকে তিনবার পান করুন। এটি যেমন চুলের বৃদ্ধি বাড়াবে, তেমনি বন্ধ করবে চুল পড়া। জেনে নিন কীভাবে বানাবেন জবা ফুলের চা।

চুল পড়া বন্ধ করবে এই ভেষজ চা

দেড় লিটার পানি ফুটিয়ে নিন। ফুটন্ত পানিতে ৩টি জবা ফুল দিয়ে দিন। চুলার জ্বাল কমিয়ে ৬ থেকে ৭ মিনিট রাখুন। লালচে রঙ হয়ে গেলে নামিয়ে ছেঁকে নিন। কয়েক টুকরো আদা কুচি ছেড়ে দিন। লেবুর রস ও চিনি দিন প্রয়োজন মতো। একটি গ্রিন টি ব্যাগ দিয়ে নেড়ে পরিবেশন করুন। চাইলে বরফ কুচি দিয়ে আইস টি হিসেবেও পরিবেশন করা যায় জবা ফুলের চা।

কেন পান করবেন জবা ফুলের চা

  • ভিটামিন সি সমৃদ্ধ এই চা কোলাজেন প্রোডাকশন বাড়িয়ে দেয়। ফলে চুল থাকে স্বাস্থ্যোজ্জ্বল ও শক্তিশালী। পাশাপাশি চুল পড়া কমে ও চুল বাড়েও দ্রুত।
  • অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ জবা ফুলের চা পান করলে চুল হয় ঝলমলে ও উজ্জ্বল।
  • ত্বকের অতিরিক্ত তেল নিঃসরণ কমিয়ে দেয় জবা ফুলের চা। ফলে চুলের তেলতেলে ভাব ও খুশকি কমে।
  • অকালে চুল পাকা রোধ করে এটি।

তথ্য- টাইমস অব ইন্ডিয়া   

/এনএ/
সম্পর্কিত
উজ্জ্বল ও আর্দ্র ত্বকের জন্য কৃতি শ্যাননের সকালের রূপচর্চা
মুখের মেছতা কমছে না? রোজের কোন অভ্যাসগুলো বাড়িয়ে দিচ্ছে দাগ
বর্ষায় ত্বকের ভাঁজে সাদা বা কালো দাগ? খাবারে রাখুন এই দুই পানীয়
সর্বশেষ খবর
বুড়িগঙ্গায় নি‌খোঁজ কি‌শো‌রের মর‌দেহ উদ্ধার
বুড়িগঙ্গায় নি‌খোঁজ কি‌শো‌রের মর‌দেহ উদ্ধার
ক্রিকেটে যে লজ্জার রেকর্ড শুধুই পাকিস্তানের
ক্রিকেটে যে লজ্জার রেকর্ড শুধুই পাকিস্তানের
পবিত্র ওমরাহ পালন করলেন আসিফ মাহমুদ
পবিত্র ওমরাহ পালন করলেন আসিফ মাহমুদ
মুক্তিযুদ্ধের স্মৃতি বহনকারী ৩২ নম্বর তার গুরুত্ব হারাবে না 
মুক্তিযুদ্ধের স্মৃতি বহনকারী ৩২ নম্বর তার গুরুত্ব হারাবে না 
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী